Mobile Recharge Plan: ফের ধামাকা প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। অন্যান্য কোম্পানির তুলনায় অপেক্ষাকৃত অনেক কমে পাবেন এই প্ল্যান। নতুন এই মোবাইল রিচার্জে আপনি দিনে পাবেন ৩ জিবি করে ডেটা। আরও কী কী আছে জানেন ?
আপনার কাছে রয়েছে BSNL-এর সিম
আপনিও যদি BSNL-এর গ্রাহক হন, তাহলে সবথেকে সস্তায় বেশি সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। কারণ রাষ্ট্রায়ত্ত এই টেলিকম কোম্পানি নিয়ে এসেছে ২৯৯ টাকার নতুন প্ল্যান। যেখানে আনলিমিটেড কলের পাশাপাশি আপনি পাবেন ফ্রি SMS-এর সুবিধা। সঙ্গে রয়েছে বিপুল ডেটার সম্ভার।