Last Updated:
শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক নতুন ট্রেন চালু করা হচ্ছে। শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নতুন ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে। ডায়মন্ড হারবার পৌঁছোবে রাত ৮টা ১ মিনিটে। ৮টা ২০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে একটি ট্রেন ছাড়বে। তা সোনারপুর পর্যন্ত যাবে (৯টা ১৪ মিনিটে)। শিয়ালদহ-সোনারপুর লোকাল (৩৪৪২০) এ বার থেকে ক্যানিং পর্যন্ত যাবে। শিয়ালদহ থেকে তা ছাড়বে সকাল ৯টা ৫০ মিনিটে। এ ছাড়া, নতুন একটি ক্যানিং-সোনারপুর লোকাল চালু হচ্ছে। ক্যানিং থেকে তা সকাল সাড়ে ১১টায় ছাড়বে।
আবির ঘোষাল, কলকাতা: শিয়ালদহ থেকে বারাসত পর্যন্ত নতুন এসি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেল। আগামী সোমবার, ৬ জুলাই থেকে ওই ট্রেন চলবে। সকাল ১০টা ৩০ মিনিটে ট্রেনটি ছাড়বে শিয়ালদহ থেকে। সেটি বারাসত পৌঁছবে ১১টা ১৮ মিনিট নাগাদ। তারপর ফিরতে পথে বারাসত থেকে ট্রেনটি ছাড়বে ১১টা ২৯ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে ১২টা ১৭ মিনিটে। কোথায় কোথায় থামবে ট্রেনটি? জানানো হয়েছে, বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। যাত্রীরা দুটো স্টেশন থেকে পাবে মেট্রো ধরার সুবিধা।
যাত্রীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে এবং ব্যস্ত সময়ে ট্রেনগুলিতে যাত্রীর চাপ কমানোর জন্য নতুন পরিষেবাগুলি চালু করা হচ্ছে, জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনাল ম্যানেজার রাজীব সাক্সেনা।
বর্তমানে শিয়ালদহ ভায়া বনগাঁ থেকে রানাঘাট, শিয়ালদহ থেকে রানাঘাট, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর, শিয়ালদহ থেকে কল্যাণী, এসি পরিষেবা রয়েছে। উন্নত যাত্রী পরিষেবা এবং আধুনিক মানের রেক হওয়ায় যাত্রীদের সংখ্যাও অনেকটাই বেড়ে গিয়েছে। ফলের একের পর এক জায়গা থেকে চাহিদা আসছে। বিভিন্ন শাখার যাত্রীরাই চাইছেন তাঁদের লাইনেও এসি লোকাল চালু হোক। বারাসত-সহ আশপাশের শহরতলি থেকে প্রত্যেকদিনই বড় সংখ্যায় মানুষ কলকাতা ও আশপাশের এলাকায় কাজে আসেন। সঙ্গে প্রতি বছর কালীপুুজোর সময়েও বারাসত লাইনে ট্রেনে চাহিদা থাকে তুঙ্গে। ফলে এসি লোকালের দাবিটা এই লাইনের যাত্রীরা তুলছিলেন অনেকদিন থেকেই। অবশেষে হতে চলেছে চাহিদা পূরণ। যাত্রীদের চাহিদার বিষয়টিকে মাথায় রেখেই শিয়ালদহ থেকে বারাসত এসি লোকাল চালু করা হচ্ছে বলে জানিয়েছে রেল।
Kolkata,West Bengal
Jul 02, 2026 11:27 AM IST
