মুল্লানপুর: নতুন বলে আগুনে গতিতে ভর করে কোয়ালিফায়ার ২-র (IPL Qualifier 2) শুরুটা দারুণভাবে করেছিল রাজস্থান রয়্যালস। তবে ইনিংস যতই গড়ায়, স্বমহিমায় ব্যাটিং করে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। রান পান রবীন্দ্র জাডেজা এবং তথাকথিত ‘চেরি অন টপ’ হল ডোনাভন ফারেইরার ইনিংস। এই ত্রয়ীর দুরন্ত ব্যাটিংয়েই প্লে-অফে নাগাড়ে দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে দু’শোর অধিক রান বোর্ডে তুলল রয়্যালসরা। ২০ ওভার শেষে কোয়ালিফায়ার ২-এ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে (GT vs RR) রয়্যালসদের সংগ্রহ ছয় উইকেটের বিনিময়ে ২১৪ রান।