নয়াদিল্লি: প্রয়োজনে হয়ত ঋণ নিতে গিয়েছেন ব্যাঙ্কে। কিন্তু তাঁর সঙ্গে গছিয়ে দেওয়া হয় ইনস্যুব়্যান্সও। কোনও কাজে গেলে সামনে বসিয়ে হাজারো রকমে অ্যাপ ইনস্টল করানো হয় ফোনে। আগের ঋণের সঙ্গে টপ আপ জুড়তেও জোরাজুরি করেন ব্যাঙ্কের কর্মীরা। সেই নয়ে এবার কড়া নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহকের প্রয়োজনের বাইরে কিছু গছিয়ে দেওয়া যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিল RBI. (Bank Mis-Selling Guidlines)
সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (কমার্শিয়াল ব্যাঙ্কস রেসপন্সিবল বিজনেস কনডাক্ট) সেকেন্ড আমেন্ডমেন্ট ডিরেকশন্স ২০২৬ জারি করেছে RBI. সব বাণিজ্যিক ব্যাঙ্কের উপর এই নির্দেশ কার্যকর হতে চলেছে। স্মল ফাইনান্স ব্যাঙ্ক, পেমেন্টস ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং লোকাল এরিয়া ব্যাঙ্কের জন্য পৃথক পৃথক নির্দেশিকা জারি করেছে RBI. ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই নির্দেশ কার্যকর হবে। সব কিছু গুছিয়ে নিতে সাড়ে ছ’মাস সময় দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে। (Reserve Bank of India)
RBI স্পষ্ট ভাষায় জানিয়েছে, কোনও রকম Mis-Selling চলবে না। ব্যাঙ্কের তরফে গ্রাহককে তাঁর প্রয়োজনের বাইরে যখন অর্থনৈতিক পণ্য কিনতে বাধ্য করা হয়, বা ভুল বুঝিয়ে গছিয়ে দেওয়া হয়, তাকে বলে Mis-Selling. RBI জানিয়েছে-
- গ্রাহকের প্রোফাইলের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়, এমন কোনও পণ্য বিক্রি করা যাবে না গ্রাহকে। এমনকি গ্রাহক যদি একরকম রাজিও হন, তাও নয়। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিয়েও গ্রাককে কিছু বিক্রি করা যাবে না।
- গ্রাহকের স্পষ্ট সম্মতি ছাড়া কোনও পণ্য বিক্রি নয়।
- একটি পণ্যের সঙ্গে মিলিয়ে বা একটি পণ্যের শর্ত হিসেবে অন্য একটি পণ্য কিনতে বাধ্য করা যাবে না গ্রাহককে।
- SEBI, IRDAI, PFRDA-র মতো নিয়ন্ত্রক সংস্থার সংজ্ঞা অনুসারে বিভ্রান্তিকর উপায়ে কোনও ভাবেই পণ্য বিক্রি চলবে না।
- ব্যাঙ্ক ভুল বুঝিয়ে কিছু গছিয়ে দিলে অভিযোগ জানাতে পারবেন গ্রাহক। ৩০ দিনের মধ্যে।
- সেক্ষেত্রে পুরো টাকা ফেরত দিতে হবে ব্যাঙ্ককে। দিতে হবে ক্ষতিপূরণও।
আরও পড়ুন: ভুল বুঝিয়ে এই সব গছিয়ে দিচ্ছে ব্যাঙ্ক? কড়া নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক
এর পরও যদি অভিযোগ আসে, সেক্ষেত্রে ব্যাঙ্ককে পুরো টাকা ফেরত দিতে হবে। দিতে হবে ক্ষতিপূরণও। ব্যাঙ্কের সঙ্গে চুক্তি হওয়ার পর সই করা নথি দেখিয়ে ৩০ দিনের মধ্যে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা।
RBI-এর এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এমন ভূরি ভূরি অভিযোগ রয়েছে। বিশেষ করে ঋণ নেওয়ার সময় জোরাজুরিতে ইনস্যুব়্যান্স নিতে একরকম বাধ্য হন গ্রাহকরা। গৃহঋণ এমনকি পার্সোনাল লোনের ক্ষেত্রে ব্যাঙ্কের সহযোগী সংস্থার থেকে বিমা নিতে হয়েছে অনেককেই। এতদিনের সেই রীতিকে নিষিদ্ধ করল RBI.
ABI News: ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই,১৬ মে থেকে কার্যকর হবে নতুন সুদের হার