Last Updated:
রাজ্য জুড়ে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়ে গেল সোমবার থেকে। বিজেপি ক্ষমতায় আসার আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর ১ জুন থেকে বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগছে না।
কলকাতা: সোমবার থেকে রাজ্যের সব ধরনের সরকারি বাসে রাজ্যের বাসিন্দা মহিলাদের নিখরচায় যাতায়াতের পরিষেবা চালু হচ্ছে। ওই পরিষেবা শুরুর আগে রাজ্যের সরকারি পরিবহণ নিগমগুলির তরফে সম্ভাব্য সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা-র কাজ। এদিন থেকে সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এ বিষয়ে ফর্ম ফিলআপ করানোর কাজ করবেন বলেই নবান্ন সূত্রে খবর।
এর পাশাপাশি, সোমবার মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছেন। প্রশাসন সূত্রে খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও ওই বৈঠকে ডাক পেয়েছে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ।
পাহাড় থেকে সমতল মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল
দেশের নারীশক্তির সশক্তিকরণে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির স্বপ্নকে বাস্তবায়নের পথে একধাপ এগোলো পশ্চিমবঙ্গ।
রাজ্যের মাতৃশক্তি ভয় নয়, ভরসার প্রতি ভরসা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রতিশ্রুতি… pic.twitter.com/ZhIEZNSPz2— Suvendu Adhikari (@SuvenduWB) June 1, 2026
শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘পাহাড় থেকে সমতল মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল ৷ দেশের নারীশক্তির সশক্তিকরণে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির স্বপ্নকে বাস্তবায়নের পথে একধাপ এগোল পশ্চিমবঙ্গ। রাজ্যের মাতৃশক্তি ভয় নয়, ভরসার প্রতি ভরসা রেখেছেন। নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রতিশ্রুতি ‘ভরসার শপথ’কে বাস্তবায়িত করতে ও শ্রদ্ধেয় মোদিজির মার্গ দর্শনকে পাথেয় করে আজ থেকে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার পূর্বের ঘোষণা অনুসারে পাহাড় থেকে সমতল সকল সরকারি বাসে মাতৃশক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে। পশ্চিমবঙ্গে মাতৃশক্তির নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, স্বনির্ভরতা ও অধিকারকে সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর।’’
Kolkata,West Bengal
