‘পুজোর মাসেই ডিএ-র টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে সরকারি কর্মচারীদের’। ‘রাজ্যের সঙ্গে কেন্দ্রের গ্যাপ ধীরে ধীরে মেটাব’। ‘আগামীদিনে বাকিটা মেকআপ করে দেব, চিন্তা করবেন না’। DA প্রসঙ্গে বিদ্যুৎ ভবনের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
পড়ুন আরও খবর – মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আইনজীবী মারফত কামারহাটির বিধায়ককে নোটিস অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরাধী ও খুনি বলার অভিযোগে নোটিস। ১৯ জুলাই: ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারে অভিষেককে আক্রমণ মদনের। ফেসবুক লাইভে অভিষেককে অপরাধী ও খুনি বলে অভিযোগ করেন বিধায়ক। এই সমস্ত অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন, বিদ্বেষমূলক, উল্লেখ নোটিসে। ৭২ ঘণ্টার মধ্যে মদন মিত্রকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি। নোটিস পাঠিয়ে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি অভিষেকের। মদন মিত্রদের ৩টি অ্যাকাউন্টের মধ্যে ২টিতে সন্দেহজনক লেনদেন। একাধিক পুরসভায় ১২৫ জনের চাকরির পিছনে কামারহাটি বিধায়কের সুপারিশ, দাবি ED-র।