নয়াদিল্লি : পুনরায় হবে NEET UG 2026 পরীক্ষা। প্রশ্নফাঁসের মতো ঘটনা রুখতে এবার পদক্ষেপ নেওয়া হল। ভারতে আপাতত সাময়িকভাবে সীমিত রাখা হল টেলিগ্রাম অ্যাপ। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের একাধিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে NTA। অনলাইনে জালিয়াতি রুখতে এবং পরীক্ষা নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়া রোখার লক্ষ্যে এই পদক্ষেপ।
১৬ জুন প্রকাশিত এক বিবৃতিতে এনটিএ (NTA) জানিয়েছে যে, পরীক্ষা এবং তার ঠিক পরবর্তী সময়-সহ ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের ব্যবহার সাময়িকভাবে সীমিত রাখা হবে। এছাড়া, মেসেজিং প্ল্যাটফর্মটিকে ৩০ জুন পর্যন্ত ভারতে তাদের ‘মেসেজ-এডিটিং’ সুবিধা নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এজেন্সির তরফে জানানো হয়েছে যে, ২১ জুন নির্ধারিত ‘নিট ইউজি’ (NEET UG) ২০২৬-এর পুনর্পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের ভুয়ো দাবি ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে প্রতারক চক্র ও জালিয়াতি-কারবারিরা যাতে পরীক্ষার্থীদের ঠকাতে না পারে, তা রোধ করতেই এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। NTA অনুযায়ী, পরীক্ষার্থী ও তাঁদের পরিবারকে প্রতারিত করার উদ্দেশ্যে টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপগুলোর সুসংগঠিত ব্যবহারের বিষয়ে উদ্বেগের জেরে এই সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কয়েকটি চ্যানেল প্রকাশ্যে দাবি করে যে তাদের কাছে NEET পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে এবং পরীক্ষার উপকরণ পাওয়ার বিনিময়ে তারা অর্থ দাবি করে।
এই অ্যাপ প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সীমিত করার পাশাপাশি, কর্তৃপক্ষ টেলিগ্রামকে ভারতে থাকা পোস্টগুলোর ক্ষেত্রে ৩০ জুন পর্যন্ত মেসেজ-এডিটিং ফিচারের সুবিধাটি নিষ্ক্রিয় করার নির্দেশও দিয়েছে। এনটিএ (NTA) ব্যাখ্যা করেছে যে, আগের পরীক্ষাগুলিতে ‘প্রশ্নপত্র ফাঁস’-এর ভুয়া প্রমাণ তৈরির উদ্দেশ্যে এই ফিচারটি অপব্যবহার করা হয়েছিল।
গত ৩ মে অনুষ্ঠিত হওয়া NEET পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়। এরপরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তা ও মানসিক চাপে পড়েন পরীক্ষার্থী ও তাঁদের পরিবার। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে যাওয়া NEET (UG) ২০২৬ পরীক্ষার নতুন দিন ঘোষণা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ভিত্তিতে আগামী ২১ জুন, রবিবার পুনরায় আয়োজন করা হবে NEET (UG) পরীক্ষা। দেশজুড়ে মেডিক্যালে স্নাতকস্তরে ভর্তির জন্য এই পরীক্ষায় বসেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী।
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান