নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল দেশ। এবার UPSC প্রিলিমসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এল। একটি কোচিং সেন্টারের স্টাডি মেটেরিয়ালের সঙ্গে প্রশ্নপত্র অনেকটাই মিলে গিয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
কংগ্রেসের ছাত্র সংগঠন National Students’ Union of India (NSUI) UPSC প্রিলিমসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছে। UPSC-কে অবিলম্বে কৈফেয়ত দিতে হবে বলে দাবি তুলেছে তারা। পাশাপাশি, বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। এতদিন UPSC পরীক্ষার সুবন্দোবস্ত নিয়েই আলোচনা হতো। এই অভিযোগকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।
देश के लाखों युवाओं का विश्वास UPSC जैसी प्रतिष्ठित परीक्षा पर टिका हुआ है, लेकिन आज वही विश्वास सवालों के घेरे में है।
यदि किसी एक कोचिंग संस्थान के कंटेंट से 100 में से 82 प्रश्न आते हैं, तो यह मात्र एक संयोग नहीं बल्कि गंभीर जांच का विषय है। युवा जानना चाहते हैं कि उनकी… pic.twitter.com/crWh5qelmh— NSUI (@nsui) June 15, 2026
আরও পড়ুন: সিরাপ-কাফ সিরাপ বিক্রিতে লাগাম, টাকা ফেললেই আর কেনা যাবে না, নতুন নিয়ম চালু করল কেন্দ্র
NSUI-এর প্রেসিডেন্ট বিনোদ জাখর দাবি করেছেন, Anantam IAS নামের কোচিং ইনস্টিটিউটের দেওয়া স্টাডি মেটেরিয়ালের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে দেখা গিয়েছে, ১০০টির মধ্যে ৮২টি প্রশ্নই মিলে গিয়েছে। বেশ কিছু প্রশ্ন একেবারে হুবহু মিলে গিয়েছে, এমনকি প্রশ্নের বিষয়বস্তু, শব্দের ব্য়বহার, এমনকি উপস্থাপনাও হুবহু এক বলে দাবি তাঁর।
শুধু তাই নয়, বিনোদের দাবি, পরীক্ষা হয়ে যাওয়ার পর নোট পরিবর্তন করে Anantam IAS কোচিং সেন্টার। সব তারিখ বদলে দেওয়া হয়। UPSC প্রিলিমস পরীক্ষার প্রক্রিয়া এবং কোচিং সেন্টারের মধ্যে আঁতাত ছাড়া এমনটা হতে পারে না বলে মত তাঁর। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি UPSC.
আরও পড়ুন: না চাইলেও এই সব গছিয়ে দিচ্ছে ব্যাঙ্ক? কড়া নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক
তবে সুর নরম করতে নারাজ NSUI. তারা জানিয়েছে, লক্ষ লক্ষ ছেলেমেয়ে UPSC-তে সুযোগ পাওয়ার জন্য মরিয়া। বছরের পর বছর সময় ধরে প্রস্তুতি নেন। একটি কোচিং সেন্টারের স্টাডি মেটেরিয়ালের সঙ্গে ৮২টি প্রশ্ন মিলে যাওয়া নেহাত কাকতালীয় ঘটনা হতে পারে না, বরং গোটা বিষয়টির তদন্ত হওয়া উচিত। কেন এই অন্যায়, তা গোটা দেশের সামনে আসুক। এ নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে NSUI.
বিতর্ক শুরু হওয়ার পর Anantam IAS কোচিং সেন্টারের তরফে নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি পোস্ট করা হয়। তাদের দাবি, Anantam IAS-এর কাছে ২০২৭ সালের UPSC প্রিলিমসের প্রশ্নপত্র আগেই পৌঁছে গিয়েছিল বলে যে দাবি করা হচ্ছে, তা গুরুতর, সম্পূর্ণ মিথ্যা। পরীক্ষা হওয়ার পর প্রশ্নপত্রটির উত্তর লেখা হয়। তারিখ পরিবর্তনের যে অভিযোগ তুলেছে NSUI, তা নিয়ে Anantam IAS-এর দাবি, ব্য়াখ্য়ামূলক উত্তরের বড় সিরিজ সাজানোর জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার সঙ্গে অন্য কোনও সংযোগ নেই। বেশ কিছু তথ্যও তুলে ধরেছে তারা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান