কলকাতা: সদ্যই বিবাহবন্ধনে বাঁধা পড়েছেন, অভিনেত্রী জেনিফার উইংঙ্গেট (Jennifer Winget)। নতুন জীবন শুরু করেছেন তিনি। ৪১ বছর বয়সে, নতুন জীবন শুরু করেছেন তিনি, বিয়ে করেছেন ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে। এর আগেও বিয়ে করেছেন, জেনিফার। একটি ধারাবাহিক থেকে কর্ণ সিংহ গ্রোভার (Karan Singh Grover)-এর সঙ্গে তাঁর আলাপ, এবং সেখান থেকেই প্রেম। এরপরে সাত পাকে বাঁধা পড়েন, কর্ণ সিংহ গ্রোভার এবং জেনিফার। কিন্তু মাত্র ২ বছরের মধ্যেই ভেঙে যায় তাঁদের বিয়ে। ২০১২ সালে, কর্ণ আর জেনিফারের প্রেমের শুরুটা হয়েছিল, একেবারে রূপকথার মতোই। তাঁদের বিয়েতে খুশি হয়েছিলেন তাঁর সমস্ত অনুরাগীরা। কিন্তু মাত্র ২ বছরের মধ্যেই তাঁদের বিয়ে ভেঙে যায়। এরপরে, ২০২৬ সালে ফের নতুন করে জীবন শুরু করেন জেনিফার।
বিয়ে, মাতৃত্ব নিয়ে খোলামেলা উত্তর দিলেন জেনিফার
সদ্যই একটি সাক্ষাৎকারে গিয়ে, বিয়ের পরের জীবন এবং তাঁকে ঘিরে একাধিক গুঞ্জন উঠেছে। এদিনের সাক্ষাৎকারে এসে, সেই সমস্ত প্রশ্নের জবাব দেন জেনিফার। এদিন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ের পরে জীবন খুব একটা বেশি কিছু বদলায়নি আমার। আমার শুধু খাতায় কলমে বিয়েটাই হয়েছে, বাকি জীবনটা আগের মতোই হয়েছে। আমি জীবনে ভারসাম্য রেখে চলতে পছন্দ করি। সম্ভবত সেই কারণেই, বিয়ে আমার কেরিয়ারের ওপর কোনও প্রভাব ফেলতে পারেনি। যাঁদের সঙ্গে আমি কাজ করব, তাঁদের সঙ্গে আমার বোঝাপড়া যথেষ্ট ভাল রয়েছে। তাঁরা টেলিভিশনের হোন, ডিজিটালের হোন বা অন্য যে কোনও ক্ষেত্র থেকেই তাঁরা আসুন না কেন। আমার কাছে কাজের জায়গার পরিবেশ ভালো হওয়া খুব জরুরি। আমি এমন বহু মানুষের সঙ্গেই কাজ করেছি, যাঁদের সঙ্গে আগে কাজ করতাম।’
দীর্ঘ বিচ্ছেদ, কিন্তু তারপরে হঠাৎ কেন বিয়ের সিদ্ধান্ত নিলেন জেনিফার? এর পিছনে কারণ কী মাতৃত্ব? জেনিফার এর উত্তরে বলেন, ‘আমার বিয়ের পরেই যে আমার মাতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে, এমনটা একেবারেই নয়। কেবলমাত্র মাতৃত্বের কারণেই আমি যে বিয়ে করেছি, এমনটা নয়। আর বিয়ে করেছি মানে এটা নয় যে, আমি আর অভিনয় করব না। কেরিয়ার ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, বিয়ের পরে আমার প্রয়োজনগুলো একটু বদলেছে। আমার স্বামী ভারতে থাকেন না। ফলে আমি বর্তমানে দেশ আর বিদেশ মিলিয়ে মিশিয়ে থাকছি। কাজ থাকলে আমি ভারতে থাকি আবার কিছুটা সময় বিদেশেও কাটাই। এভাবেই দাম্পত্য সামলাচ্ছি। কোন মাসে কোন দেশে থাকব, সেটা আগে থেকেই ঠিক করে নিই।’
আরও পড়ুন: Big Boss Bangla: হাতে হাত.. কখনও আদুরে মুহূর্ত! বিগ বস বাংলার ঘরে বসন্তের হাওয়া, প্রেমে পড়লেন কারা?