নীনার নতুন ওয়েব সিরিজ ‘চুম্বক’-এর প্রচারের সময়ে এই রকম নানা কথা উঠে আসে। এর আগেও তাঁর সম্পর্কে এমন গুঞ্জন ছড়িয়েছিল৷ তবে অবশ্যই এই কথাগুলো সত্যি নয়৷ কমেডি-ড্রামা ঘরানার এই সিরিজে শহুরে পাড়ার পাঁচটি পরিবারের গল্প দেখা যাবে। নীনা গুপ্তার সঙ্গে রয়েছেন দেবেন ভোজানি, অর্জুন বিজলানি, হেলি শাহ, সুমীত ব্যাস, মানসী পারেখ, সুমীত রাঘবন, দিলনাজ ইরানি, অমায়রা দস্তুর-সহ আরও অনেকে। সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন আতিশ কাপাডিয়া। প্রযোজনায় রয়েছেন জেডি মজেঠিয়া ও আতিশ কাপাডিয়া। প্রযোজনা সংস্থা Hats Off Productions—যাদের নামের সঙ্গে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ এবং ‘খিচুড়ি’-র মতো জনপ্রিয় শো জড়িয়ে রয়েছে।
