Last Updated:
Suvendu Adhikari: ভুয়ো জন্ম শংসাপত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টেনে আনলেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে, কী বললেন আজ?
কলকাতা: বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযান,ক্র্যাক ডাউন করতে হবে। আই-প্যাক-এর বড় ‘ষড়যন্ত্র’ ছিল।” ভুয়ো জন্ম শংসাপত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবার রাজ্য জুড়ে শুরু হয়েছে ভুয়ো বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট নিয়ে ভেরিফিকেশন। এই প্রসঙ্গে দিনশেষে চাঞ্চল্যকর দাবি করলেন খোদ মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুলে আনলেন সরাসরি অভিযোগ।
বৃহস্পতিবার হুগলির গুপ্তীপাড়া রথযাত্রার ভাণ্ডারা অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আই প্যাক-এর চোরা গুলো কে বসিয়ে একাজ হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। এটা বড় স্ক্যাম। অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াব। যারা এগুলো করেছে,তাদের জেলে পাঠাব। সিপিএম এগুলোর রেওয়াজ শুরু করে গেছে। জ্যোতিবাবুর সময় সিপিএম করে গিয়েছিল। এখন অপকর্ম পরিষ্কার করতে হচ্ছে।”
মুখ্যমন্ত্রী বলেন, “ভক্ত হিসেবে এসেছি এখানে। এটা ঐতিহ্য। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই রথ আজ উপস্থিত হয়েছি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, ভক্ত হিসেবে এসেছি। হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ ধরে। ৩০ কিলোমিটার রাস্তা মানুষের আশীর্বাদ কুড়াতে কুড়াতে এসেছি । এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে আমার।”
বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন প্রসঙ্গে শুভেন্দু বলেন, “জন্ম মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখা হচ্ছে সরকারের সিদ্ধান্ত এটা সরকার নিজের মতো কাজ করছে কারণ এসআইআর-এর সময় কিংবা তার আগে যেভাবে ভুয়ো জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলো খতিয়ে না দেখলে সমাজকে বাঁচানো যাবে না সমাজবিরোধী কাজ আটকানো যাবে না। শুধু তাই না বিভিন্ন জায়গা খতিয়ে দেখা হচ্ছে কারণ গত ১৫ বছরের নোংরা শুধু পরিষ্কার করতে হচ্ছে এমন নয়। বাম আমলে কড়া দুর্নীতির মাসুল, সেগুলোর শেষ এখন করতে হচ্ছে। যারা এই কাজের সঙ্গে যুক্ত, অপরাধ করেছেন যারা ভুয়ো সার্টিফিকেট দিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে ব্যবস্থা হবে।”
Kolkata,West Bengal
Jul 23, 2026 10:31 PM IST
