Blinkit In Trouble : আস্থা বদলে গেল আশঙ্কায়, ব্লিঙ্কইটের (Blinkit) স্টোরে বেহাল দশার জেরে সাসপেন্ড করে দেওয়া হল মালাড স্টোরের লাইসেন্স। সম্প্রতি এই রাজ্য়ে ঘটেছে এমন ঘটনা। স্বাভাবিকভাবেই এক সময়ের ভরসার এই ডেলিভারি অ্যাপের পরিষেবা ঘিরেই উঠে গেল প্রশ্ন।
সম্প্রতি এই রাজ্যে সাসপেন্ড হয়েছে Blinkit
দেশে অনলাইন ডেলিভারি অ্য়াপের নাম উঠেলেই ওপরের দিকে নাম আসে Blinkit-এর। যদিও মহারাষ্ট্রে এই কোম্পানির স্টোর দেখতে গিয়েই চোখ কপালে উঠেছে আধিকারিকদের। খাদ্য় সুরক্ষা আইন না মেনে চলতেই সাসপেন্ড করা হয়েছে Blink Commerce Pvt. Ltd-এর লাইসেন্স। সম্প্রতি মহারাষ্ট্রে খাদ্য় সুরক্ষা নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছেন আইএস অফিসার তুকারাম মুন্ডে। তার উদ্য়োগেই বিভিন্ন খাবার স্টোর, রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে রাজ্য় সরকারের কর্মীরা। যার ফলস্বরূপ এবার লাইসেন্স সাসপেন্ড হল ব্লিঙ্কিটের।
খাবার জায়গায় আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য স্টোরে
গত ৭ অগাস্ট মালাডের ব্লিঙ্কইটের স্টোরে অভিযান চালায় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর গ্রেটার মুম্বই ডিপার্টমেন্ট। যেখানে ফল, সবজির ওপর আরশোলা ঘুরে বেড়াতে দেখেন আধিকারিকরা। অস্বাস্থ্যকর পরিবেশে পড়েছিল খাবার পণ্য। মরচে পড়া র্যাকে রাখা ছিল খাবার আইটেম। অনেক জায়গায় মাটিতে পড়েছিল প্রোডাক্ট। কোল্ড স্টোরেজে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ছিল যথেষ্ট। প্রোডাক্টের মেয়াদ দেখে রাখা হয়নি জিনিসগুলি। যার অর্থ ‘ফার্স্ট এক্সপায়ার্ড-ফার্স্ট আউট'(FEFO) নীতি মানা হচ্ছিল না স্টোরে। কোনও পণ্য়ে লিক বেরোলে সেগুলির জন্যও আলাদা কোনও ফুড পলিসি মানা হয়নি।
কোন বিষয়গুলি সবথেকে বেশি চোখে পড়ে
আধিকারিকরা জানিয়েছেন,খাবার রাখার জায়গায় পোকামাকড় ও ইঁদুর দমনের কার্যকর ব্যবস্থার অভাব ছিল। পাশাপাশি ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনায় স্পষ্ট ত্রুটি চোখ পড়ছিল। যারা এই খাবার রক্ষণাবেক্ষণের কাজে রয়েছেন, তাদের মেডিক্যাল চেক আপ ও পর্যাপ্ত পার্সোনাল হাইজিনের অভাব রয়েছে স্টোরে। অনেক ক্ষেত্রে খাবারের আইটেমগুলি যথাযথভাবে রাখা হয়নি। যার জন্য রোম্পানির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে FDA ।