কলকাতা: আজ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। দক্ষিণবঙ্গের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে রয়েছে তবে আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে সেদিক থেকে দেখতে গেলে সেই তুলনায় উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, ভারী বৃষ্টির পূর্বাভাস
আইএমডি সূত্রে খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ১৩ জুলাই। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আজ ৩ রা জুলাই থেকে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ উপকূলের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা ও রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়
আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
আগামী রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রাজ্যের এই জেলাগুলিতে
আগামী রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতা উত্তর ২৪ পরগনা হুগলি হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
আগামী সোমবার অবধি অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে
সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা।মঙ্গলবারে ভারী বৃষ্টি হলুদ সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে।দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন