সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে যোগ্য কৃষকদের প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের আওতায় নিয়ে আসা হলে রাজ্যের উপর থেকে বিশাল আর্থিক চাপ কমবে। এক প্রশাসনিক সূত্রের কথায়, “এই প্রকল্প চালাতে রাজ্যকে বছরে ৮,০০০ কোটিরও বেশি টাকা খরচ করতে হয়। যদি সম্পূর্ণভাবে PM-Kisan প্রকল্প কৃষক বন্ধুর জায়গা নেয়, তাহলে রাজ্য সরকারের আর কোনও খরচ বহন করতে হবে না, কারণ এই প্রকল্পের সমস্ত অর্থ কেন্দ্র সরকার বহন করে।”
