Last Updated:
সৌরবিদ্যুৎ প্রকল্প জনপ্রিয় করতে রাজ্যে চালু ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’। প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে বিদ্যুতের বিল বাঁচার সঙ্গেই মিলবে বিপুল ভর্তুকি।
কলকাতা: সৌরবিদ্যুৎ প্রকল্প জনপ্রিয় করতে এবার রাজ্যে চালু হল ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’। রাজ্যব্যাপী এই প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে বিদ্যুতের বিল যেমন বাঁচবে, তেমনই ৩০,০০০ টাকা ভর্তুকি দেবে সরকার।
মুখ্যমন্ত্রী বলেন, “গোটা ভারত বর্ষে এই কর্মসূচি সাফল্য লাভ করেছে। মহারাষ্ট্রে সব থেকে বেশি সুফল হয়েছে প্রায় ২৬ লক্ষ। আমরা বলেছি ১০০ ইউনিটে ৩০ হাজার টাকা ভর্তুকি দেব। আমাদের চিন্তা ভাবনা এর মধ্যে আছে অতি দ্রুত যারা আর্থিক ভাবে পিছিয়ে আছেন তাদের অতিরিক্ত আর্থিক সহযোগিতা করার ব্যাপারে আলোচনা চলছে। অতি দ্রত তারা সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমাদের ১ লক্ষ ইউনিট দেওয়া হয়েছে ৩১-এ মার্চ ২০২৭ এর মধ্যে। আমরা আবেদন করেছি এর থেকে বেশি যাতে সূর্য ঘর পৌঁছে দিতে পারি। প্রধানমন্ত্রীর যে স্কিম তা দ্রুত কার্যকর করছি, আমরা এই ইভেন্টটা এই জন্য করলাম যাতে আরও পরিবার এগিয়ে আসতে পারে”।
এই প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ব্যাক্তিগত ভাবে আবেদন করতে পারেন। আগের সরকার এই কর্মসূচি গ্রহণ করেনি। তাই ভর্তুকি পায়নি। ১০০ ইউনিট এর ক্ষেত্রে ৩০ হাজার, ২০০ ইউনিট এর ক্ষেত্রে ৬০ হাজার, ৩০০ ইউনিট এর ক্ষেত্রে ৭৮ হাজার ভর্তুকি পাবেন। আমরা বাজেটে এসসি-এসটিদের জন্য আলাদা ১০০ ইউনিটে আরও ৫ হাজার টাকা দেওয়া হবে ভর্তুকি হিসাবে। প্রভিশন রেখেছি। আমাদের ১ লক্ষ কোটা আছে, আমরা চাই ৫ লক্ষ হোক। আমরা চাই এটা পপুলার হোক। ইলেকট্রিক বিলের ক্ষেত্রে ওভার ডোমইন হচ্ছে সেটা কমবে। কলকাতা এর ফ্লাট গুলোর ক্ষেত্রে কি ভাবে প্রকল্প কাজ হবে তার জন্য প্রজেক্ট তৈরী করে তা কমিশনারের কাছে পাঠাবেন প্রচার এর জন্য”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
