কলকাতা: একসঙ্গে ৬টা চ্যানেলেই চলছে, ‘বিগ বস’ (Big Boss)। বাংলায় যেমন এই শো-এর সঞ্চালনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), তেমQazi Touqeerনই হিন্দিতে এই শো-এর সঞ্চালনা করছেন, সলমন খান (Salman Khan)। অন্যান্য ভাষাতেও, কমল হাসান, রীতেশ দেশমুখের মতো অভিনেতারা বিভিন্ন ভাষায় বিগ বসের সঞ্চালনা করছেন। এই শো নিয়ে গোটা দেশেই একটা জনপ্রিয়তা রয়েছে। তবে এই শো-এর ভক্ত নাকি, খোদ অরিজিৎ সিংহ (Arijit Singh) ও! সদ্য সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ এমনই একটি মন্তব্য করেছেন… যা আপাতত সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছে। এবারের ‘বিগ বস’ নাকি দেখবেন খোদ অরিজিৎ সিংহ ও!
‘বিগ বস’-এর দর্শক এবার অরিজিৎ সিংহ!
এই বছর, হিন্দি ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে, কাজ়ী তৌকীকে (Qazi Touqeer)। ইতিমধ্যেই বিগ বসের ঘরে তাঁর ছোট ছোট কথাবার্তা এবং কাজকর্ম ভাইরাল হয়েছে। দর্শকদের যথেষ্ট নজর কেড়েছেন এই সঙ্গীতশিল্পী। আর সবচেয়ে জনপ্রিয় হয়েছে, কাজ়ী তৌকীর বলা, ‘আমি রকস্টার’ মন্তব্যটি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, ‘আমি রকস্টার’ মন্তব্যটি। আর এই কথাটির সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দিয়েছেন অরিজিৎ সিংহ। সেখানে তিনি লিখেছেন, ‘এবার তো আমায় ‘বিগ বস’ দেখতেই হবে, কারণ সেখানে আমাদের ‘রকস্টার কাজী’ রয়েছে।’ আর তাঁর এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল। অরিজিৎ সাধারণত কোনো বিষয় নিয়ে মন্তব্য করেন না। তবে গানের জগতের কিংবদন্তির এই কথায় যেন নতুন করে উৎসাহ পেয়েছেন অনুরাগীরা।
তবে কেন হটাৎ কাজ়ী তৌকীকে সমর্থন করলেন অরিজিৎ? আসলে শুধু ভাইরাল মন্তব্যই এর কারণ নয়। অরিজিৎ আর কাজ়ী তৌকীর সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এ একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। এরপরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। চলতি বছরে অরিজিৎ সিংহের বাড়িও গিয়েছিলেন, কাজ়ী তৌকী। তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল, এ কথা সবাই জানেন। আর সম্ভবত সেই কারণেই অরিজিৎ এই ‘আমি রকস্টার’ মন্তব্যের প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অন্যদিকে, কাজ়ী তৌকীর শো-তে এসেই যথেষ্ট নজর কেড়েছেন। আর অরিজিতের এই কমেন্টে প্রত্যেকেই নিজের নিজের মতো, মজা করে মন্তব্য করেছেন।
আরও পড়ুন: Ranojoy Bishnu: অভিনয় নয়, ভালবাসা ছিল অন্য কিছু! কেন পেশা বদলের সিদ্ধান্ত নিতে হয়েছিল রণজয় বিষ্ণুকে?