Last Updated:
নাগরিকদের চটজলদি সমস্যার সমাধানের জন্য নয়া ব্যবস্থা বিধাননগরে ৷ তৈরি হল নতুন সেবা কেন্দ্র ৷ কী কী পরিষেবা মিলবে এখানে? জেনে নিন
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিধাননগরে এবার নয়া সেবা কেন্দ্র। নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে বিধাননগরের বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রীর সেবা কেন্দ্র তৈরি হল। নাগরিকদের অভাব অভিযোগ লিপিবদ্ধ করে চটজলদি সমাধান-সহ বিধাননগরের মানুষদের জন্য নানা পরিষেবা মিলবে এই কেন্দ্র থেকে। সেবা কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। থাকবেন স্থানীয় বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়ও।
প্রসঙ্গত, বিগত সরকারের আমলে নাগরিক পরিষেবা নিয়ে নানান অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল, পরিষেবা নিয়ে জানালেও না সরকার, না জনপ্রতিনিধিরা কোনও সমাধান করতেন। কিন্তু নতুন সরকার আসতেই নাগরিক পরিষেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণেই এই ধরনের সেবা কেন্দ্র শুরুর ভাবনা বিজেপি সরকারের।
এদিকে নিউটাউনের এক গেস্ট হাউস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল বিধাননগর পুলিশ। সোমবার রাতে ওই গেস্ট হাউসে আচমকা হানা দেন তদন্তকারীরা। সারারাত ধরে তল্লাশি চলে। তল্লাশির সময় ওই গেস্ট হাউস থেকে ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সোমবার রাতে নিউটাউনের ওই গেস্ট হাউসে তল্লাশি অভিযান চালায় বিধাননগর পুলিশের সাইবার অপরাধ এবং গোয়েন্দা শাখা। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, কী উদ্দেশ্যে ওই গেস্ট হাউসে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। হাওয়ালার মাধ্যমে ওই টাকা পাচারের পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই গেস্ট হাউস থেকে সাত জনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Kolkata,West Bengal
Jul 14, 2026 11:34 AM IST
