এর আগে পুনে, গুরুগ্রাম, ইন্দোর, জয়পুর এবং কোয়েম্বাটুরে সফলভাবে চালু হওয়ার পর এবার কলকাতাতেও শুরু হল Indane XTRALITE NOW। সংস্থার ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের অগাস্টের মাঝামাঝি দেশের আরও ২৫টি শহরে এই পরিষেবা চালু করা হবে। আর অক্টোবরের শেষ নাগাদ দেশের অধিকাংশ বড় শহরে পরিষেবাটি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে ইন্ডিয়ান অয়েল।