E 20 Petrol Contro : জ্বালানি নীতি নিয়ে বড় বদল করতে চলেছে সরকার ? ৫ অগাস্ট থেকেই E-20 পেট্রোল আর পাওয়া যাবে না পেট্রোল পাম্পে (Petrol Pump) ! তার পরিবর্তে আসছে ১০০ শতাংশ পিওর পেট্রোল (100 Percent Pure Petrol)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হয়েছে এমনই একটি ছবি। যেখানে গ্রাফিক্স আকারে দেওয়া হয়েছে এই নির্দিষ্ট বার্তা। যার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছে সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক এই বিষয়ে সরকারি বিবৃতি প্রকাশ করেছে।
কোন পোস্ট ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে
সম্প্রতি এক্স অ্য়াকাউন্টে এই নিয়ে ভাইরাল পোস্টের জবাব দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। যেখানে বলা হয়েছে , এই ধরনের যে পোস্ট পুরোপুরি ভুয়ো। সরকার এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি। ইথানল ছাড়া ১০০ শতাংশ পেট্রোল বিক্রি করার খবর সম্পূর্ণ মিথ্যে। আরও বলা হয়েছে ৫ অগাস্ট, যার অর্থ বুধবার থেকেই পেট্রোল পাম্পগুলিতে পাওয়া যাবে এই জ্বালানি। পাশাপাশি E-20 পেট্রোলের দাম হবে লিটার পিছু ১০৫-১১০ টাকা। এই দাবিগুলি একেবারে মিথ্যে।
কী বলা হয়েছে সরকারের তরফে
এই বিষয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্য়াস মন্ত্রকের তরফে বলা হয়েছে, E-20 পেট্রোল আগের মতোই দেশের জ্বালানি চাহিদা মেটাবে। এটা সরকারের ইথানল মিশ্রিত পেট্রোল পরিকল্পনার অন্তর্গত। ২০ শতাংশ ইথানল মিশ্রিত এই পেট্রোল সরকার বন্ধ করছে না। তাই এই ধরনের কোনও খবর বিশ্বাস করার আগে সরকার ও তেল বিপণন কোম্পানির ওয়েবসাইট বা বিবৃতি দেখে নিন। না জেনে শুনে এই ধরনের খবর শেয়ার করবেন না। এতে জনগণে বিভ্রান্তি বাড়বে।
সম্প্রতি E-20 পেট্রোল ব্যবহার নিয়ে বিতর্কের মাঝে সংসদে বড় বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। বিরোধীদের প্রবল বাক্য়বাণের মুখে সংসদে ইথানল মিশ্রিত জ্বালানির প্রভাব নিয়ে মুখ খুলেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এই জ্বালানি ব্যবহার করলে বদলাতে হতে পারে BS-III গাড়ির গ্য়াসকেট ও রাবার পার্টস।
কী নিয়ে শুরু হয়েছে বিতর্ক
সম্প্রতি দেশে E-20 পেট্রোল ব্যবহার নিয়ে সংশয় তৈরি হয়েছে একাংশের মনে। অনেকে অভিযোগ করেছেন, ইথানল মিশ্রিত এই পেট্রোল ব্যবহারে ক্ষতি হচ্ছে গাড়ির। কিছু লোক বলছেন, গাড়ির মাইলেজও কমে যাচ্ছে। যদিও এই নিয়ে কোনও নেতিবাচক মন্তব্য করেনি সরকার। উল্টে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি বলেছেন, এই ধরনের কোনও প্রমাণ থাকলে সরকারকে দেওয়া উচিত। কারণ সব ধরনের পরীক্ষার পরই এই E-20 পেট্রোল ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার।
রাজ্য়সভায় E-20 পেট্রোল ব্যবহার নিয়ে এক প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন গড়কড়ি। যেখানে তিনি জানিয়েছেন, BS-III গাড়িতে এই জ্বালানি ব্যবহার করলে বদলাতে হতে পারে গাড়ির গ্যাসকেট ছাড়াও রাবার পার্টস। তবে সব গাড়ির ক্ষেত্রে এটি প্রয়োজন নেই। যে BS-III গাড়িগুলি ২০০৫ সালের ১ এপ্রিল চালু হয়েছিল ও ২০১৬ সালের আগে তৈরি হয়েছে কেবল সেই গাড়িগুলির যন্ত্রাংশ বদলাতে হতে পারে।