Last Updated:
HDFC Bank ৮ জুন থেকে নির্দিষ্ট মেয়াদের MCLR বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে হোম লোন, পার্সোনাল লোন এবং গাড়ির ঋণের EMI বাড়তে পারে। নতুন সুদের হার আপনার ঋণে কী প্রভাব ফেলবে, জেনে নিন বিস্তারিত।
HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর ৷ ব্যাঙ্ক তাদের মার্জিনাল কস্ট অব ফান্ডস-বেসড লেন্ডিং রেট (MCLR) নির্দিষ্ট মেয়াদের জন্য ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে। ব্যাঙ্কের নতুন সুদের হার ৮ জুন থেকে কার্যকর হয়েছে। এই পরিবর্তনের ফলে MCLR-ভিত্তিক হোম লোন, গাড়ির ঋণ এবং পার্সোনাল লোন নেওয়া গ্রাহকদের মাসিক EMI বাড়তে পারে বা ঋণ পরিশোধের মেয়াদ দীর্ঘ হতে পারে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরে HDFC Bank একাধিকবার MCLR কমিয়েছিল। তবে এবার সুদের হার বৃদ্ধির সিদ্ধান্তের ফলে গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে।
Location :
Kolkata,West Bengal
