নয়াদিল্লি: ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে এসে কি অসুস্থ হয়ে পড়েন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং? স্ট্রোক হওয়ায় তড়িঘড়ি দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে? জোর জল্পনা আন্তর্জাতিক ভূরাজনীতিতে। কারণ অন্য কেউ নন, চিনেরই এক রাজনীতিক এমন দাবি করেছেন। X হ্যান্ডলে তাঁর ওই পোস্টটির সঙ্গে ‘কমিউনিটি নোট’ দেখা যাচ্ছে যদিও। তবে জিনপিংয়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে। (Xi Jinping Stroke Claims)
সম্প্রতি দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে আসেন জিনপিং। দীর্ঘ সাত বছর পর ভারত সফরে এসেছিলেন তিনি। কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক সারলেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজিত নৈশভোজে দেখা যায়নি জিনপিংকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নৈশভোজে উপস্থিত ছিলেন। চিনের তরফে প্রতিনিধিত্ব করছিলেন বিদেশমন্ত্রী ওয়াং ই। সেই সময়ই জিনপিংয়ের অনুপস্থিতি ঘিরে আলোচনা শুরু হয়। (India-China Relations)
সেই আবহেই চিনের বিরোধী দল, China Democratic Party-র প্রধান ওয়ানজুং শিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর দাবি, দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে জ্ঞান হারান জিনপিং। বিশেষ বিমানে করে তড়িঘড়ি দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে সফরে থাকা মেডিক্যাল টিম জিনপিংয়ের চিকিৎসা করে। এর পর নির্ধারিত সময়ের আগেই সফর শেষ করে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে, যাতে বেজিংয়ে ভাল চিকিৎসা হতে পারে।
据传,习近平在印度主办的金砖峰会上晕倒,经随行医疗团队的紧急救治后,提前结束对印度的访问,搭乘专机返回中国。飞机抵达北京机场后,北京当局没有安排大批官员接机,也没有组织欢迎仪式,而是用军用直升机,直接将习近平送到了北京301医院,进行急救。… pic.twitter.com/3bfnNfoZ05
— 谢万军 Wanjun Xie (@WanjunXie) September 16, 2026
আরও পড়ুন: হলমার্কিং ফি-তে বড় পরিবর্তন, উৎসবের আগে কতটা প্রভাব সোনার দামে?
শিয়ে আরও দাবি করেছেন যে, জিনপিং বেজিংং বিমানবন্দরে পৌঁছনোর পর বেশি কাউকে তাঁর কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। তাঁকে স্বাগত জানাতেও আসতে দেওয়া হয়নি কাউকে। বরং বিমানবন্দর থেকেই চিনা সেনার হেলিকপ্টারে চাপিয়ে সটান বেজিংয়ের ৩০১ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিনপিংকে। ওই হাসপাতালের বিশেষজ্ঞরা বলছেন, জিনপিংয়ের Severe Ischemic Stroke হয়েছিল। অর্থাৎ সেরিব্রাল ইনফার্কশন হয়েছিল জিনপিংয়ের, যাতে মস্তিষ্কের কোনও অংশে হঠাৎ করে রক্ত এবং অক্সিজেন সরবরাহ কমে যায়। পর্যাপ্ত পুষ্টির অভাবে মৃত্যু ঘটে মস্তিষ্কের কোষগুলিক। ৮০ শতাংশ স্ট্রোকের ক্ষেত্রেই এমনটা ঘটে।
তবে শুধু সেখানেই থামেননি শিয়ে। তাঁর দাবি, অসুস্থতার কথা যাতে জানাজানি না হয়, তার জন্যই ভারতের হাসপাতালে চিকিৎসা করাতে রাজি হননি জিনপিং। তাঁর বক্তব্য, ‘বিমানে অস্ত্রোপচারের উপায় ছিল না। কোনও রকমে পরিস্থিতি সামাল দেয় মেডিক্যাল টিম’। এমার্জেন্সি কেয়ার এবং সার্জারির মধ্যে যে ‘গোল্ডেন উইন্ডো’ থাকে, তাও জিনপিং পেরিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন শিয়ে। শীঘ্রই আমেরিকা সফরে যাওয়ার কথা জিনপিংয়ের। কিন্তু তাঁর স্বাস্থ্যের যা অবস্থা, সেই সফরও এখন অনিশ্চিত বলেও দাবি করা হয়েছে।
শিয়ের ওই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। তবে X হ্যান্ডলে তাঁর ওই পোস্টটির সঙ্গে একটি ‘কমিউনিটি নোট’ও চোখে পড়ছে। কোনও খবরের সত্যতা যাচাই করা যায়নি বোঝাতেই ওই ধরনের নোট দেওয়া হয়।
Trump Tariffs LIVE | সেনেটের পর এবার আমেরিকার শুল্ক-বিল পাস হাউস অব রিপ্রেজেন্টেটিভে