শিবাশিস মৌলিক, কলকাতা : ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে জনতার দরবার। ভুরি ভুরি অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে বহু মানুষ। আর মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে এবার এলেন নিহত বরুণ বিশ্বাসের পরিবার। আগামীকাল ৫ জুলাই রবিবার সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের মৃত্যুর ১৪ বছর। ভাইয়ের খুনের ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বরুণ বিশ্বাসের দাদা এবং দিদি।
বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস বলেছেন, ‘মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, বরুণের হত্যাকাণ্ডের যে রহস্য, আমরা চাই তার প্রকৃত তদন্ত হোক। তদন্তের নামে প্রহসন হয়েছে। তদন্ত কিছুই হয়নি। আমরা চাই আবার তদন্ত হোক, ট্রায়াল হোক। যদি সম্ভব হয় হাইকোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সিট গঠন করা হোক। তাহলে তার মাধ্যমে সত্যিকারের তদন্ত হবে। যারা প্রকৃত দোষী… শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের লোক জানে মাস্টারমাইন্ড হলেন তৎকালীন খাদ্যমন্ত্রী, পরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর নেতৃত্বে অন্তত ১০০ থেকে ১৫০ লোক বরুণের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।’
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই ইস্তফা
বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পুনরায় তদন্তের আশ্বাস দিয়েছেন। তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদনপত্রও জমা দিয়েছেন। বরুণ বিশ্বাসের দিদির কথায়, ‘আমাদেরও সহযোগিতা করতে হবে। ১৪ বছর অপেক্ষা করেছি। দেখা যাক… আমরাও দেখি… অপেক্ষা তো করতেই হবে। বিগত সরকার যেটা করে গেছেন, উনি নিজেকে মা-মাটি-মানুষের মন্ত্রী বলেছেন, উন্নয়নের মন্ত্রী বলেছেন, কিন্তু তাঁরা কী করে গেছেন, বরুণ কেন খুন হয়েছে, সেটা আজকে মানুষ বুঝতে পেরেছে। গুন্ডারা যদি রাজ্য চালায়, খুনিরা যদি রাজ্য চালায়, সেই রাজ্যে বরুণের বিচার হয় না।’
৫ জুূলাই, ২০১২, উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন চত্বরে গুলিতে খুন হন সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। কলকাতার মিত্র ইন্সটিটিউটশনের শিক্ষক ছিলেন বরুণ বিশ্বাস। খুনের মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়। বাকিরা জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন। এক যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। তৃণমূল জমানায় বারবার বদল হয়েছে আইনজীবী। এবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির সেই বরুণ বিশ্বাসের পরিবার।
Debraj Chakraborty | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP Ananda LIVE