কলকাতা: শোচনীয় পরাজয় তৃণমূলের। ২০২৬ সালে শেষ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ১৫ বছরের সাম্রাজ্য। ‘ল্যান্ড-স্লাইড ভিক্ট্রি’ বিজেপির। প্রথমবরা বাংলায় সরকার গড়ল ভারতীয় জনতা পার্টি। আর আজ, মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর বিজেপির শপথ নেওয়ার দিনই, তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিল তাদের বিরোধী দলনেতার নাম।
তৃণমূলের বড় ঘোষণা
তৃণমূল বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay)-কে। এখানেই শেষ নয়, তৃণমূলের তরফ থেকে, আরও একাধিক পদের ঘোষণা করা হয়েছে এদিন। গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম (Firhad Hakim)-কেও। চিফ হুইপের পদ দেওয়া হয়েছে তৃণমূলের প্রথম সারির এই নেতাকে। ‘ডেপুটি লিডার অব অপজিশন’-এর পদের জন্য বেছে নেওয়া হয়েছে দলের ২জন মহিলা সদস্যকে। অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে, ‘ডেপুটি লিডার অব অপজিশন’-এর পদ। আজই তৃণমূলের তরফ থেকে নোটিশ প্রকাশ করে এই সমস্ত পদগুলির নাম ঘোষণা করা হল।
জোটের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
অন্যদিকে, ভোটে হেরে এবার জোটের কথা। বিজেপিকে রুখতে বামেদেরও পাশে নিতে আপত্তি নেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। তাঁকে তীব্র আক্রমণ করেছে সিপিএম। কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীও। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপিকে যদি রুখতে হয়, বাম, অতিবাম সবাইকে আমাদের তৃণমূল কথা দিচ্ছি, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, আসুন বাংলায় আমরা লড়াই করব।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবের কটাক্ষ করে এদিন শতরূপ ঘোষ বলেন, ‘আপনার মতো একটা চোর হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একটা বোঝা।’ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি একটা কথাই বলব। উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য করব না।’
TMC elects Sobhandeb Chattopadhyay as Leader of Opposition in West Bengal.
Asima Patra and Nayna Bandyopadhyay to be the Deputy Leaders of Opposition
Firhad Hakim to be the Chief Whip pic.twitter.com/wGuW8XcoJo
— ANI (@ANI) May 9, 2026
আরও পড়ুন: Rudranil Ghosh: বিজেপির শপথগ্রহণের দিনটি টলিউড নিয়ে বড় বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ!