Last Updated:
তাকে আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে আরও তথ্য জানতে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, গরু সংগ্রহের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল সে। এই ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ থানার মহলদারপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হারুন আলী। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়। অভিযোগ, সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে রঘুনাথগঞ্জ থানার মহলদারপাড়া এলাকায় গরু সংগ্রহ করতে এসেছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় হারুন আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় এবং বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে সে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করল, এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না এবং কোনও গরু পাচার চক্রের সঙ্গে তার যোগসূত্র আছে কি না। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা রুজু করা হয়েছে।
সম্প্রতি অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার হল বাংলাদেশি। ভারতীয় ভিসা ছাড়াই নেপাল থেকে ভারতে ঢোকার মুখেই গ্ৰেফতার করা হয় এক বাংলাদেশি নাগরিককে। খড়িবাড়ির পানিট্যাঙ্কির ইন্দো-নেপাল সীমান্তে ঘটেছে এই ঘটনা। জানা যাচ্ছে, নেপাল থেকে ভারতে প্রবেশের সময় সীমান্তে টহলরত এসএসবির জওয়ানরা নথি দেখতে চাইলে বাংলাদেশি যুবক তার পাসপোর্ট ও নেপালের ট্যুরিস্ট ভিসা দেখান। কিন্তু নথি যাচাই করতেই ধরা পরে তার কাছে ভারতে প্রবেশের ভিসা নেই। ভারতে অনুপ্রবেশের অভিযোগে এরপর ওই বাংলাদেশিকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
