কম খরচে কীভাবে মাস কাটাবেন?
শুরু করুন এই ৪টি বেসিক স্টেপ দিয়ে ৷
প্রত্যেক সঞ্চয়ের শুরু হয় বাজেট বোঝা থেকে।
মাসিক বাজেট তৈরি করতে হবে ৷ প্রতিটি খরচ লিখে রাখুন, তা যত ছোটই হোক না কেন।
জরুরি ও অপ্রয়োজনীয় খরচ আলাদা করুন-
জরুরি খরচ: বাড়িভাড়া, রেশন, স্কুল ফি
অপ্রয়োজনীয় খরচ: বাইরে খাওয়া, অনলাইন শপিং
“মুড খারাপ, কিছু কিনে ফেলি”— এই অভ্যাসই অনেক সময় বড় ক্ষতির কারণ হয়।
খরচ ট্র্যাক করুন-
UPI অ্যাপ বা নোটবুকে প্রতিটি খরচ লিখে রাখুন। এই ছোট অভ্যাসই আর্থিক চাপ অনেকটা কমিয়ে দিতে পারে।
বিদ্যুৎ সাশ্রয়: বিদ্যুতের বিল অনেক সময় বাজেট নষ্ট করে দেয়। তবে সামান্য সতর্কতা অবলম্বন করলেই বিল অনেক কমানো সম্ভব।
রান্নাঘরে সঞ্চয়: সবচেয়ে বড় গেম-চেঞ্জার ৷
এই অভ্যাসগুলি গড়ে তুলুন –
সপ্তাহের মিল প্ল্যান তৈরি করুন ৷
কম তেল ব্যবহার করুন ৷
বিদেশি দামি সুপারফুডের বদলে দেশি ফল বেছে নিন ৷
মরশুমি ফল ও সবজি কিনুন (সস্তা ও স্বাস্থ্যকর) ৷
প্রয়োজনীয় জিনিস বাল্কে কিনুন ৷
বেঁচে যাওয়া খাবার পুনরায় ব্যবহার করুন
বাইরে খাওয়া কমান
লেফটওভার রেসিপি শিখে খাবার নষ্ট হওয়া আটকান ৷
সঠিক জায়গায় নজর দিলে প্রতি মাসে হাজার হাজার টাকা সাশ্রয় করা সম্ভব।
বাড়ির বিল কমানোর উপায়-
বিদ্যুৎ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন ৷
জল ও গ্যাস অপচয় বন্ধ করুন ৷
OTT এবং ইন্টারনেট প্ল্যান প্রয়োজন অনুযায়ী রাখুন
এগুলো “ফিক্সড সেভিংস”— অর্থাৎ প্রতি মাসেই লাভ হবে।স্মার্ট শপিং করুন
কী করবেন ?
শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কিনুন ৷
অফার ও সেলের জন্য অপেক্ষা করুন ৷
লোকাল মার্কেট থেকে কেনাকাটা করুন ৷
ব্র্যান্ডেডের বদলে ভাল লোকাল বিকল্প বেছে নিন
অনলাইন সেলের সুবিধা নিন ৷
মনে রাখবেন: “সস্তা নয়, বুদ্ধিমান কেনাকাটাই আসল।”
যাতায়াতে সঞ্চয়- কী করবেন –
মেট্রো বা বাসের মতো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন ৷
কারপুলিং করুন ৷
ছোট দূরত্ব হাঁটা বা সাইকেলে যাতায়াত করুন ৷
এতে পেট্রলের খরচ দ্রুত কমবে।
সন্তানদের খরচ অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে কিছু অভ্যাসে তা সামলানো সম্ভব।
প্রতিটি আবদার সঙ্গে সঙ্গে পূরণ করবেন না ৷
বই ও জামাকাপড় reuse বা exchange করুন ৷
অনলাইন সাবস্ক্রিপশন সীমিত রাখুন ৷
ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস শেখান ৷
এতে শিশুরাও দায়িত্ববোধ শিখবে।
আজকাল ছোট ছোট ডিজিটাল খরচও বড় প্রভাব ফেলে।
কীভাবে সঞ্চয় করবেন
OTT প্ল্যাটফর্ম সীমিত রাখুন ৷
ব্যবহার না হওয়া অ্যাপ বাতিল করুন ৷
ফ্যামিলি প্ল্যান শেয়ার করুন ৷
ছোট অঙ্কের সঞ্চয়ই পরে বড় সেভিংসে পরিণত হয়।
লাইফস্টাইল খরচ কমান –
এই অভ্যাসগুলি গড়ে তুলুন ৷
বাইরে কফি বা খাবার খাওয়া কমান ৷
প্রতিদিনের ছোট খরচ ট্র্যাক করুন ৷
অপ্রয়োজনীয় বিলাসী খরচ এড়িয়ে চলুন ৷
এতে অজান্তেই অনেক টাকা বাঁচানো সম্ভব।
সস্তা বাজার ও অফারের সঠিক ব্যবহার ৷
স্মার্ট কেনাকাটার মানে শুধু সস্তায় কেনা নয়, সঠিক সময়ে কেনা।
লোকাল মার্কেট ও হাট থেকে কেনাকাটা করুন ৷
seasonal sale-এর জন্য অপেক্ষা করুন ৷
UPI ও ক্রেডিট কার্ড অফার ব্যবহার করুন ৷
এই কৌশলগুলি সহজেই সেভিংস বাড়াতে সাহায্য করে।
যদি চাকরিতে Work From Home-এর সুযোগ থাকে, তাহলে তা বড় সাশ্রয় এনে দিতে পারে।
যাতায়াতের খরচ কমে যায় ৷
বাইরে খাওয়ার খরচ কমে ৷
সময় বাঁচে ৷
অর্থাৎ “বাড়িতে বসেই উপার্জন ও সঞ্চয়”— দু’টোরই সুবিধা।
টাকা বাঁচানোর জন্য জীবন পুরো বদলানোর দরকার নেই। শুধু ছোট ছোট অভ্যাস বদলালেই বড় পার্থক্য দেখা যায়। বুঝে খরচ করুন ৷ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসে টাকা ব্যয় করুন ৷ প্রতিটি খরচের হিসেব রাখুন ৷ এই ভুল করবেন না ৷ সঞ্চয়ের চেষ্টায় অনেকেই জরুরি বিষয়েও খরচ কমিয়ে দেন, যা বিপজ্জনক হতে পারে।
এই জায়গাগুলিতে কখনও আপস করবেন না-স্বাস্থ্য ও ওষুধ
সন্তানের পড়াশোনা
জরুরি বিমা
নিরাপত্তা ও গুণমান ৷
এই বিষয়গুলিতে অতিরিক্ত সঞ্চয়ের চেষ্টা ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে ৷