Last Updated:
ছোট্ট ছেলে মানিক, মেসির ভক্ত৷ তার জীবনে একটাই ধ্যান-জ্ঞান মেসিকে ঘিরে৷ এই ছোট ছেলে কী কখনও তার স্বপ্নপূরণ করতে পারবে? সেই নিয়েই ছবি
কলকাতা: লিওনেল মেসি। পৃথিবীর কোটি কোটি মানুষের আইডল তিনি। স্বপ্নপূরণের ম্যাজিক ম্যান। মেসিকে তো সবাই ভালবাসতে চান। বলতে চান মেসিকে ভালবাসি। পরিচালক সুমন মৈত্রও পর্দায় আনছেন তি অ্যামো মেসি। নিজের আইডলের সঙ্গে দেখা করতে চায় ছোট্ট মানিক, অক্ষমতাকে জয় করে স্বপ্ন কি সফল হবে তার? তাঁরই উত্তর মিলবে এই ছবিতে। জীবনে প্রতিটা মানুষই স্বপ্ন দেখে কিছু অসাধ্য সাধনের। হাজার প্রতিকূলতার সামনে পড়েও স্বপ্ন দেখে যায় কত কত মানুষ। আসলে স্বপ্নপূরণের লক্ষ্যে অবিচল থাকার পাঠ পড়াবে Te Amo Messi. সম্প্রতি প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে রিলিজ হল ছবির পোস্টার ও টিজার।
