Last Updated:
Sonam Wangchuk Slams Aamir Khan: ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমির-ওয়াংচুকের ভিন্ন দাবি, এবার ‘গজনি’ প্রসঙ্গ টেনে আমির খানকে কটাক্ষ সোনমের।
কলকাতা: ‘থ্রি ইডিয়টস’ ছবির সঙ্গে তাঁর জীবনের যোগ রয়েছে– এমন দাবি বহুবার করেছেন ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। যদিও সম্প্রতি বলিউড অভিনেতা আমির খান দাবি করেছেন, ছবিটি তৈরির সময় তিনি ওয়াংচুকের সঙ্গে পরিচিতই ছিলেন না। এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন সোনম ওয়াংচুক। মজার ছলে আমির খানকে ‘গজনি’ ছবির চরিত্রের কথা মনে করিয়ে খোঁচা দিয়েছেন তিনি।
