Last Updated:
After PM’s Appeal, Is Work From Home Set To Return To India’s Workplaces: মোদি বলেন, করোনা অতিমারির সময় যেমন বাড়ি থেকে কাজ ও অনলাইন বৈঠকের সংস্কৃতি তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, “ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন কনফারেন্স ও ভার্চুয়াল মিটিং আবার বাড়াতে হবে। এতে যেমন জ্বালানির ব্যবহার কমবে, তেমনই বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।”
হায়দরাবাদ: করোনাকালের কথা মনে করিয়ে দিয়ে দেশবাসীকে ফের ওয়ার্ক ফ্রম হোম করার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যে ভারতের উপর ‘গভীর প্রভাব’ ফেলেছে, সে কথাও উল্লেখ করলেন তিনি। এ অবস্থায় দেশের বৈদেশিক মুদ্রাভান্ডার বাঁচাতে পেট্রোল-ডিজেলের ব্যবহার কমানোর জন্য দেশবাসীকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন নরেন্দ্র মোদি। রবিবার তেলঙ্গানার সেকেন্দরাবাদে এক সভা থেকে দেশবাসীর উদ্দেশে একাধিক আবেদন জানান প্রধানমন্ত্রী। পেট্রল-ডিজেলের ব্যবহার কমানো থেকে শুরু করে আবার ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করার পরামর্শও দেন তিনি।
আবার কি তাহলে ‘ওয়ার্ক ফ্রম হোম’?
মোদি এদিন বলেন, “আমরা করোনার সময়ে ওয়ার্ক ফ্রম হোম করেছি। অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্স করেছি। আমাদের তাতে অভ্যাসও হয়ে গিয়েছিল। এখন ওই ব্যবস্থাগুলিকে আমরা আবার শুরু করলে দেশের উপকার হবে। ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন কনফারেন্স, ভার্চুয়াল মিটিংকে আমাদের আবার গুরুত্ব দিতে হবে। আজ যে সঙ্কট তৈরি হয়েছে, তাতে আমাদের বৈদেশিক মুদ্রা বাঁচাতেও জোর দিতে হবে।” তিনি আরও বলেন, “বিশ্বে পেট্রল-ডিজেলের দাম বেড়ে গিয়েছে। পেট্রোল-ডিজেল কেনায় যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, ব্যবহার কমিয়ে সেই বৈদেশিক মুদ্রা বাচাতে হবে— এটা আমাদের সকলের দায়িত্ব।”
রান্নায় ভোজ্য তেল কম ব্যবহারেরও আর্জি জানান। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর মতে, বিশ্বজুড়ে চলা সঙ্কটের পরিস্থিতি মোকাবিলায় ফের বাড়ি থেকে কাজ, অনলাইন কনফারেন্স এবং ভার্চুয়াল মিটিংয়ের মতো কাজের দিকে জোর দেওয়ার আবেদন করেন তিনি। এই সঙ্গে এই পরিস্থিতিতে পেট্রোল, ডিজেল ও গ্যাসের সংযত ব্যবহার করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এক বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সোনা কেনা থেকে বিরত থাকার জন্যও সবার কাছে আবেদন জানান তিনি।
Kolkata,West Bengal
