কলকাতা : এবার ১০০ দিনের কাজ শুরু হতে চলেছে রাজ্যে। ১০০ দিনের কাজ চালু হতে নির্দেশিকা জারি পঞ্চায়েত দফতরের। ১০০ দিনের যাঁরা কর্মী রয়েছেন তাঁদের KYC আপডেট করার নির্দেশ। রাজ্যের সমস্ত জেলাশাসকদের KYC আপডেট করার নির্দেশ পঞ্চায়েত দফতরের।
হুমকি থেকে তোলাবাজির অভিযোগ, তৎপর রাজ্য সরকার, একদিনে গ্রেফতার ৪ তৃণমূল নেতা
অন্যদিকে, পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ, আশ্বাস দিলীপ ঘোষের। ‘আগের জমানায় প্যানেল ছিল, রূপায়িত হয়নি, কাজগুলো পড়ে আছে, ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি’, বললেন দিলীপ ঘোষ। ‘কেন্দ্র পয়সা দেয়, সেটা কাজে লাগাতে হবে, বহু কর্মী বঞ্চিত’, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রীর।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ‘প্রথম দিনই গিয়েছিলাম, তখন সেক্রেটারি আর অন্যান্য যাঁরা ছিলেন, অফিসারদের সঙ্গে কথা হয়েছে। প্রায় সাড়ে ৬ হাজারের একটা শর্টলিস্ট আগের সরকারের সময় করা হয়েছিল। সেটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএম- এর সঙ্গে কথা বলব। কারণ কর্মচারী নেই বলে অনেক জায়গায় কাজ আটকে যাচ্ছে। বিশেষ করে যাঁরা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন চারটে পঞ্চায়েত দেখেন। ফলে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে। পয়সাটা কাজে লাগাবে কে? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে, সেটা আমরা পার করব। তারপর ধীরে ধীরে বহু কর্মচারী আছেন, যাঁরা বিভিন্ন ভাবে ডিপ্রাইভ আছেন, তাঁদের কথাও ভাবা হবে।’
‘যিনি বাড়ি তৈরি করবেন, তিনি ঠিক করবেন ইট-বালি-সিমেন্ট…’, কড়া বার্তা উত্তর দমদমের বিধায়কের
মা ক্যান্টিনে এবার মিলবে মাছ ভাত? মাছ-ভাত খেতে গেলে দিতে হবে ৫ টাকার কিছু বেশি? মন্ত্রী দিলীপ ঘোষের মন্তব্যে শুরু জল্পনা। ‘প্রকল্প চালু থাকবে, দেওয়া হবে ডিম ভাত, আনা হবে মাছও’, মা ক্যান্টিনে যে পরিমাণ খাবার দেওয়া হয় তার পরিমাণও বাড়ানো হবে, আশ্বাস দিলীপ ঘোষের।
গত ৯ মে ২৫শে বৈশাখ মন্ত্রী পদে শপথ নেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত দফতরের দায়িত্ব পেয়েছেন তিনি। এবারের বিধানসভা নির্বাচন খড়গপুর সদর থেকে জয়ী হয়েছেন দিলীপ ঘোষ। গত ৯ মে শনিবার ব্রিগেডের মেগা ইভেন্টে শপথ নিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আরও অনেকে। সেই দিনই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী।