- শেফালি শাহের অভিনয়ে অভিষেক ১৯৯৫ সালে, ‘রঙ্গিলা’ ছবি দিয়ে।
- বহু সংগ্রাম করে এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন শেফালি।
- অভিনেত্রী ছোটবেলা থেকে অভাব ও নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন।
- ‘দিল্লি ক্রাইম’-এর মতো কাজ দিয়ে তিনি ঘরে ঘরে পৌঁছেছেন।
কলকাতা: বর্তমানে বলিউডের যথেষ্ট বড় নাম তিনি। সিনেমা থেকে শুরু করে ওটিটি.. একাধিক মাধ্যমে, একাধিক নজরকাড়া চরিত্রে রাজ করেছেন তিনি। শেফালি শাহ (Shefali Shah)। তবে এই সফরটা একেবারেই সহজ ছিল না তাঁর জন্য। বলিউডে ছিল না কোনও পূর্ব-পরিচিতি। মুম্বই এসে রীতিমতো লড়াই করতে হয়েছে তাঁকে। ‘দিল্লি ক্রাইম’-এর বর্তিকা চতুর্বেদীর চরিত্রে ভর করে, একে ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন শেফালি। তাঁর অভিনয় ও ব্যক্তিত্ব যথেষ্ট প্রশংসিত। অনেকটা কম বয়সে অভিনয়ের দুনিয়ায় পা রাখলেও, শেফালি পরিচিতি পেয়েছেন অনেক পরে।
অভিনয়ে পা অনেক অল্প বয়সে, খ্যাতি এল বহু পরে…
শেফালী তাঁর অভিনয় জীবন শুরু করেন, ১৯৯৫ সালে। ওই বছরেই মুক্তি পেয়েছিল, রাম গোপাল বর্মার জনপ্রিয় সিনেমা, ‘রঙ্গিলা’। এই ছবিতে অভিনয় করেছিলেন, শেফালি। এই ছবিতে তাঁর চরিত্রটি ছোট হলেও, পর্দায় তাঁর উপস্থিতি দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে। এরপর তিনি ‘সত্য’ ছবিতে কাজ করার সুযোগ পান, এটাই তাঁর কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়। এই ছবিতে তাঁর অভিনয় করে তিনি দর্শক মহলে প্রশংসিত হয়েছিলেন। এই চরিত্রটি তাঁকে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিতে সাহায্য করেছিল।
আরও পড়ুন: Mimi Chakraborty: ‘মরতে হবে, নাহলে মারতে হবে’, ‘সরকার’ -এর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন মিমি চক্রবর্তী!
ছোটবেলা থেকেই অভাবের মুখ দেখেছেন শেফালি শাহ
১৯৭৩ সালের ২২শে মে জন্ম শেফালি শাহের। ছোট থেকেই অভিনয় করতে চেয়েছিলেন তিনি। তবে তাঁর পরিবার ছিল খুব সাধারণ। ভীষণ মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে এসেছিলেন তিনি। সেই কারণে যথেষ্ট আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর পরিবারের দীর্ঘদিন কোনও স্থায়ী বাসস্থান ছিল না। অনেকটা সময় তাঁরা গোটা পরিবার বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে গিয়ে কাটাতেন। বিভিন্ন পরিচিতদের বাড়িতে থাকতেন। অভিনেত্রী বলেছিলেন, সেই সময়টা তাঁকে মানসিকভাবে অনেক শক্ত করেছিল। জীবনে তিনি যতটা এগিয়ে যেতে পেরেছেন, তা ওই কঠিন সময় পেরিয়ে আসার জন্যই। তবে ‘দিল্লি ক্রাইম’-এর পরে তাঁর জনপ্রিয়তা আলাদা মাত্রা পেয়েছে।