Last Updated:
খাড়গে ওই বিল নিয়ে বলতে গিয়ে দাবি করেন, “নতুন করে আইন এনে লাভ কিছু হবে না। কিছুই বদলায়নি। শুধু সংখ্যাগুলি বদলে গিয়েছে। শুধু একটু শাস্তি আর জরিমানা বেড়েছে।”
নয়াদিল্লি: রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের মন্তব্যকে ঘিরে বৃহস্পতিবার তুমুল বিতর্কের সৃষ্টি হয়। বিজেপি অভিযোগ করেছে, খাড়্গে তাঁর বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে হিংসার হুমকি দিয়েছেন।
Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026-এর উপর আলোচনায় অংশ নিয়ে খড়্গে গত সপ্তাহে যন্তর মন্তরে NEET প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ছাত্রদের উপর লাঠিচার্জ ও পেলেট গান ব্যবহার করা হয়েছে এবং এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীর।তিনি বলেন, “পুলিশি বর্বরতার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতেই হবে। তিনি যদি জবাব না দেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত। তিনি দরজা বন্ধ করে লুকিয়ে রয়েছেন। একদিন আমরা আপনাকে টেনে বের করব।”
VIDEO | Delhi: “HM responsible for pellet gun use on students, now hiding behind closed doors. We will drag you out some day,” says Congress MP Mallikarjun Kharge during anti-paper leak debate in Rajya Sabha.
(Source: Sansad TV) pic.twitter.com/ms5QKnM53R
— Press Trust of India (@PTI_News) July 30, 2026
এই মন্তব্যের পরই এনডিএ সাংসদরা তীব্র প্রতিবাদ জানান। তাঁদের দাবি, এটি একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে হিংসার হুমকি এবং সংসদীয় ভাষার পরিপন্থী। বিজেপিও একই অভিযোগ তুলে কংগ্রেসের সমালোচনা করে। অন্যদিকে বিতর্কে জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটির পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, জাতীয় স্তরের পরীক্ষার জন্য একটি সংস্থা গঠনের সুপারিশ ১৯৯০-এর দশক থেকেই ছিল। তাঁর দাবি, ইউপিএ সরকার সেই উদ্যোগ বাস্তবায়ন করতে পারেনি, আর এনডিএ সরকারই National Testing Agency (NTA) গড়ে সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেছে।
খাড়গের প্রশ্ন, “পড়ুয়াদের সমস্যার স্থায়ী সমাধান করাটা সরকারের উদ্দেশ্যই নয়। তাড়াহুড়ো করে একটা বিল এনেছে। ২০২৪ সালে প্রশ্নফাঁসের পর সেই প্রশ্নফাঁস আটকানোর চেষ্টা করা হল না কেন?”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
