কলকাতা: হিসাব বলছে ডিসেম্বরের ত্রৈমাসিকে ভারতের অর্থনীতিতে হিসেবের ঘাটতি বা Current Account Deficit -এর অঙ্কটা ছুঁয়ে ফেলেছে ১৩.২ বিলিয়ন ডলারের অঙ্ক । যা ভারতের বর্তমান নমিনাল জিডিপির প্রায় ১.৩ শতাংশ । বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধির কারণে বেড়েছে ভারতের আমদানি ব্যয় । এ ছাড়াও পণ্য রফতানির গতিও কমে গিয়েছে আগের তুলনায় । আর সেই সব কারণেই বেড়েছে Current Account Deficit বা হিসেবের ঘাটতি ।
বর্তমানে বিশ্ব রাজনীতি ও বিশ্ব অর্থনীতির যা অবস্থা তাতে অপরিশোধিত তেলের দাম বাড়ছে হু হু করে । অন্যদিকে ভারত, তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৮৫ শতাংশ আমদানি করে । সেই কারণে তেলের দাম বাড়ায় বাড়ছে ডলারের খরচও । এর ফলে Current Account Deficit বা হিসেবের ঘাটতি আগামীতে আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ।
উল্লেখ্য, Current Account Deficit বা হিসেবের ঘাটতি হল এমন এক অর্থনৈতিক অবস্থা যখন কোনও দেশের বিদেশি মুদ্রা আয়ের তুলনায় বিদেশি মুদ্রা ব্যয় বেশি হয় ।
হিসাব বলছে ভারতের সাধারণ পরিবারগুলোর হতে রয়েছে প্রায় ২৫ হাজার থেকে ৩৪ হাজার টন সোনা । বিশ্বের একাধিক কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে এই পরিমাণ সোনা মজুত নেই, বলছেন বিশেষজ্ঞরা । আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের কাছে বিশ্বের সব থেকে বেশি সোনা রয়েছে । এর পরিমাণ ৮ হাজার টনের কিছু বেশি । কিন্তু ভারতীয় পরিবারগুলোর কাছে রয়েছে তার কয়েক গুণ সোনা ।
আরও পড়ুন: মোদির দেওয়া ‘Melody’-তে মজলেন মেলোনি, টফি রফতানিতে ১৬৬ শতাংশ বৃদ্ধি ভারতের
ভারতীয়দের হাতে থাকা এই সোনার বাজার মূলী প্রায় ৫ ট্রিলিয়ন ডলার বা ৪৪৫ লক্ষ কোটি টাকা । যা অঙ্কের বিচারে ভারতের নমিনাল জিডিপিকেও ছাপিয়ে যায় । আর ভারতের এই Current Account Deficit বা হিসেবের ঘাটতি মেটাতে ভারতীয়দের কাছে থাকা মোট সোনার মাত্র ০.২৬ শতাংশই যথেষ্ট, বলছে হিসাব ।