Last Updated:
সিআইডি অফিসার সেজে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল। কোটি কোটি টাকা মুক্তিপণ দাবি। মুক্তিপণ না পেয়ে ব্যবসায়ীর কাছে থেকে ৭০ হাজার টাকা ও সোনার চেন নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
সিআইডি অফিসার সেজে অস্ত্র দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল। কোটি কোটি টাকা মুক্তিপণ দাবি। মুক্তিপণ না পেয়ে ব্যবসায়ীর কাছে থেকে ৭০ হাজার টাকা ও সোনার চেন নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
এই ঘটনায় ফুলবাগান থানায় অভিযোগ জানান ব্যবসায়ী। পুলিশ সূত্রে দাবি, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আমদানি-রফতানির ব্যবসায়ী ফুলবাগান থানা এলাকার মনিস্কয়ার শপিং মলে এসেছিলেন দুই সঙ্গীকে নিয়ে। সেখানে ব্যবসা সংক্রান্ত বৈঠকের পর বেরোতেই কয়েকজন এসে তাঁকে আটকান। সিআইডি অফিসার পরিচয় দিয়ে তল্লাশির নামে একটি কালো রঙের গাড়িতে তুলে নেন ব্যবসায়ীকে, অভিযোগ এমনই। তাঁকে বাঁচাতে এলে দুই সঙ্গীকে মারধর করা হয়, এরপর গাড়িতে ব্যবসায়ীকে বসিয়ে চলতে থাকে।
চলন্ত গাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। গাড়ি এগোতে থাকে মধ্যমগ্রামের দিকে, ততক্ষণে অপহরণকারীরা বুঝতে পারেন ব্যবসায়ীর কাছে থেকে ওই টাকা পাওয়া যাবে না। সেই সঙ্গে যে দুই সঙ্গীকে মারধর করা হয়েছিল, তারা পুলিশে যোগাযোগ করছেন। তখন মধ্যমগ্রামের কাছে ব্যবসায়ীকে গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। আতঙ্কিত হয়ে মধ্যমগ্রাম হাসপাতালে চিকিৎসা করান ব্যবসায়ী, এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাদুড়িয়ার ব্যবসায়ী আমিন আলি মণ্ডলকে অপহরণের ঘটনায় মহম্মদ আলি মোল্লা ও শেখ আশরাফুল মোল্লাকে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ। মহম্মদ আলি মোল্লাকে বসিরহাট ও আশরাফুলকে ন্যাজাট এলাকা থেকে পাকড়াও করা হয়। তদন্তে উঠে এসেছে, এই ঘটনার নেপথ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে ঝামেলা রয়েছে। অভিযোগকারীর কাছে থেকে টাকা পেতেন অভিযুক্তরা ঘটনায় ১২ থেকে ১৪ জন জড়িত বলে দাবি পুলিশের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
