কলকাতা : কয়েকদিন ধরেই ক্রমশ কমছে সোনার দাম (Gold Price)। শুধু সোনা নয়, কমেছে রুপোর দামও। কিন্তু সোমবার বাজার খুলতেই আরও কমে গেল সোনা-রুপোর দাম। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দাম কিছুটা নীচে নামলেও আগামী দিনে বড় লাফ দিতে পারে সোনা, এমন আশঙ্কা করছেন তাঁরা (Gold Rate Today)। এই কথা মাথায় রেখে সোনায় ইনভেস্ট করা বা গয়না কেনার জন্য এটাই সেরা সময় হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, আজ রাজ্যের গোল্ড রেট কত।
২৪ ক্যারেট সোনার দাম –
সোমবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৫ হাজার ২০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম –
দাম কমেছে গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনারও। ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৪ হাজার ২৭০ টাকা। আর ১০ গ্রামের দাম হবে ১ লক্ষ ৪২ হাজার ৭০০ টাকা।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ৬৬৮ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম –
সামান্য কমল ১৮ ক্যারেট সোনার দামও। আজ প্রতি গ্রাম ১৮ ক্যারেট (৭৫০) সোনার দাম ১১ হাজার ৭১৫ টাকা।
রুপোর দাম –
আজ প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ৫৬ হাজার ৬০০ টাকা।
যে বিষয়টি মাথায় রাখবেন সবসময় –
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ।
সোনা কেনার আগে কী মাথায় রাখবেন?
১. BIS হলমার্ক আছে কি না
২. মেকিং চার্জ কত নেওয়া হচ্ছে
৩. GST যোগ হওয়ার পর মোট দাম কত দাঁড়াচ্ছে
৪. পুরনো সোনা বদলের ক্ষেত্রে কী শর্ত রয়েছে
৫. সচেতনভাবে যাচাই করে সোনা কিনলে ভবিষ্যতে প্রতারণার সম্ভাবনা কমে।
উল্লেখ্য, সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে ও যাচাই করে তারপর সোনা কিনুন।