Last Updated:
Taratala Accident: দুর্ঘটনার পর নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন তাঁরা।
অনুপ বিশ্বাস, বাসন্তী: তারাতলা কাণ্ডে মৃত্যু হয়েছে বাসন্তীর রামচন্দ্রখালির বাসিন্দা সাহিল সর্দারের(১৬)। মামাতো দাদাদের সঙ্গে কলকাতা দেখতে গিয়েছিলেন সাহিল। দাদা মোস্তাকিন-সহ চারজনের সঙ্গে তাঁদের কর্মস্থলেই বুধবার ছিলেন তিনি। কাজ করার সময় আচমকাই বিল্ডিং-এর ছাদ ধসে পড়ে। সাহিল সহ চাপা পড়েন বহু শ্রমিক ও অন্যান্যরা। দীর্ঘক্ষণ ধরে উদ্ধার কার্য চালানো হয়। মোস্তাকিন সহ তার অন্যান্য সহকর্মীরা গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকলেও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাহিলের। ইতিমধ্যেই সেই মৃত্যুর খবর বাসন্তীর রামচন্দ্র খালি বাড়িতে এসে পৌঁছে যায়। মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই সেখানে শোকের ছায়া নেমে এসেছে।
তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। গণেশ কালিন্দী, বয়স ৪৫ বছর৷ চারজন কিছুটা আশঙ্কাজনক!
কলকাতার তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী। মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা এবং আহতদের পরিবারদের ১ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করে। তিনি বলেন, ‘অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। তবে, সরকার অঙ্গীকারবদ্ধ তাঁদের পাশে থাকার।‘ কলকাতার দুর্ঘটনায় মৃতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও, আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
