Public Provident Fund বা PPF নিঃসন্দেহে ভারতের সবচেয়ে জনপ্রিয় ছোট সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে একটি। কারণও স্পষ্ট, আকর্ষণীয় সুদের হার, নিরাপদ বিনিয়োগ এবং সবচেয়ে বড় বিষয় EEE স্ট্যাটাস। অর্থাৎ বিনিয়োগ, সুদ ও ম্যাচিউরিটি, তিন ক্ষেত্রেই কোনও কর দিতে হয় না।
তবে এর ১৫ বছরের লক-ইন পিরিয়ড অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে হঠাৎ বড় আর্থিক প্রয়োজন দেখা দিলে।
তাহলে কি PPF-এর এই ‘১৫ বছরের দেওয়াল’ ভাঙা যায় না? উত্তর হল হ্যাঁ, যায়। কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্তের ভিত্তিতে ১৫ বছর পূর্ণ হওয়ার আগেও PPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব।
জেনে নিন কীভাবে সময়ের আগেই PPF-এর টাকা ব্যবহার করা যায়।
১. PPF-এ এত দীর্ঘ লক-ইন কেন?
PPF মূলত দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য, যেমন অবসরকালীন সঞ্চয়, সন্তানের উচ্চশিক্ষা বা বিয়ের খরচ মাথায় রেখে তৈরি করা হয়েছে।
১৫ বছরের লক-ইন নিশ্চিত করে যে আপনার টাকা দীর্ঘ সময় ধরে Compounding-এর সুবিধা পাবে এবং বড় ট্যাক্স-ফ্রি তহবিল তৈরি হবে।
সরকার এটিকে নিয়মিত সঞ্চয় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখে।
তবে জীবনে জরুরি পরিস্থিতি আসতেই পারে। তাই সরকার কিছু বিশেষ ক্ষেত্রে সময়ের আগেই টাকা তোলার সুযোগ রেখেছে।
PPF অ্যাকাউন্ট খোলার পর ৫টি আর্থিক বছর পূর্ণ হলে কিছু বিশেষ পরিস্থিতিতে Premature Closure বা আংশিক টাকা তোলা সম্ভব।
এখানে “আর্থিক বছর” বলতে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে।
Premature Closure-এর শর্ত কী? গুরুতর অসুস্থতার ক্ষেত্রে
অ্যাকাউন্টহোল্ডার, তাঁর স্ত্রী/স্বামী, নির্ভরশীল সন্তান বা বাবা-মায়ের কোনও গুরুতর বা প্রাণঘাতী রোগের চিকিৎসার জন্য।
এর জন্য মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে।
অ্যাকাউন্টহোল্ডার বা তাঁর নির্ভরশীল সন্তানের উচ্চশিক্ষার খরচ মেটাতে।
এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রমাণপত্র জমা দিতে হবে।
যদি অ্যাকাউন্টহোল্ডার বিদেশে স্থায়ীভাবে চলে যান বা NRI হয়ে যান।
Premature Closure করলে অ্যাকাউন্ট খোলার দিন থেকে বন্ধ করার দিন পর্যন্ত প্রযোজ্য সুদের হারে ১% কম সুদ দেওয়া হবে।
যদি পুরো অ্যাকাউন্ট বন্ধ না করে কিছু টাকা তুলতে চান, তাহলে ৭ম আর্থিক বছর থেকে Partial Withdrawal করা যায়।
কত টাকা তোলা যাবে?
আগের আর্থিক বছরের শেষে থাকা ব্যালেন্সের ৫০% পর্যন্ত
অথবা টাকা তোলার বছরের ঠিক আগের চতুর্থ আর্থিক বছরের শেষে থাকা ব্যালেন্সের ৫০% পর্যন্ত
যেটি কম, সেই পরিমাণ তুলতে পারবেন।
একটি আর্থিক বছরে মাত্র একবার আংশিক টাকা তোলা যায়।
সবচেয়ে বড় সুবিধা হল, PPF থেকে Partial Withdrawal সম্পূর্ণ Tax-Free।
প্রথম ৬ বছর সম্পূর্ণ লক-ইন
প্রথম ৬ আর্থিক বছরে কোনও টাকা তোলা যায় না। তবে এই সময়ে PPF-এর উপর লোন নেওয়া সম্ভব।
যদি ৫-৬ বছরের আগেই টাকার দরকার হয়, তাহলে PPF অ্যাকাউন্টের বিপরীতে ঋণ নেওয়া যায়।
অ্যাকাউন্ট খোলার তৃতীয় আর্থিক বছর থেকে ষষ্ঠ আর্থিক বছর পর্যন্ত লোনের আবেদন করা যায়।
যে আর্থিক বছরে লোনের আবেদন করছেন, তার আগের দ্বিতীয় আর্থিক বছরের শেষে থাকা ব্যালেন্সের সর্বাধিক ২৫% পর্যন্ত লোন পাওয়া যায়।
PPF-এর সুদের হারের তুলনায় ১% বেশি সুদ দিতে হয়।
আগে এটি ২% ছিল, বর্তমানে কমিয়ে ১% করা হয়েছে।
এই ঋণ ৩৬ মাসের মধ্যে শোধ করতে হয়।
PPF অ্যাকাউন্ট ১৫ আর্থিক বছর পূর্ণ করলে কয়েকটি বিকল্প থাকে
পুরো টাকা তুলে নেওয়া
ফর্ম C জমা দিয়ে সম্পূর্ণ টাকা (মূলধন + সুদ) তুলে নেওয়া যায়। এই টাকা পুরোপুরি Tax-Free।
নতুন টাকা না জমিয়ে অ্যাকাউন্ট বাড়ানো
নতুন টাকা জমা না দিয়েও ৫ বছরের ব্লকে বারবার অ্যাকাউন্ট বাড়ানো যায়। এতে পুরনো টাকার উপর সুদ পাওয়া চলতে থাকবে।
নতুন টাকা জমিয়ে অ্যাকাউন্ট বাড়ানো
আপনি চাইলে নতুন বিনিয়োগ চালিয়ে গিয়েও ৫ বছরের ব্লকে অ্যাকাউন্ট বাড়াতে পারেন। এর জন্য ম্যাচিউরিটির এক বছরের মধ্যে ফর্ম H জমা দিতে হবে।