ম্যাচিউরিটিতে কত টাকা পাবেন-আপনি যদি ৫ লক্ষ টাকার FD করেন, তাহলে ১ বছর পরে ৩০ হাজার টাকার বেশি সুদ পেতে পারেন। সাধারণ গ্রাহক হিসেবে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ১ বছর পর ম্যাচিউরিটিতে আপনি পাবেন ৫,৩২,৬২৮ টাকা, অর্থাৎ প্রায় ৩২,৬২৮ টাকা সুদ। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা একই বিনিয়োগে পাবেন ৫,৩৫,৩০৬ টাকা, অর্থাৎ প্রায় ৩৫,৩০৬ টাকা রিটার্ন। ফলে সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণরা প্রায় ২,৬০০ টাকা বেশি লাভ পাবেন।
