কলকাতা: ভারতের পেমেন্ট নিয়ন্ত্রক সংস্থা ইতিমধ্যে জানিয়েছে ২ হাজার টাকার বেশি UPI পেমেন্টের ক্ষেত্রে সামান্য চার্জ নেওয়া হবে। নতুন এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR কাঠামো ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে তারা আগেই এটাও জানিয়ে দিয়েছিল কোনও ব্যক্তি অন্য কোনও ব্যক্তিকে টাকা পাঠালে কোনও চার্জ লাগবে না। সহজে বললে কোনও ব্যবসায়ীক সংস্থা বা মার্চেন্টের কাছ থেকে ২ হাজার টাকা বা তার বেশি পরিমাণ টাকা লেনদেন করলে একটা চার্জ দিতে হবে।
আরও পড়ুন: রিজার্ভ ব্যাঙ্ক কেন চাইছে IPO নিয়ে আসুক টাটা? আর কেনই বা শেয়ার বাজারে আসতে চাইছে না টাটা সন্স?
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এর নতুন UPI নিয়ম অনুযায়ী ২ হাজারের উপর মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ চার্জ নেওয়ার কথা বলা হয়েছে। তবে দেশের অর্থ মন্ত্রক এটাও জানিয়ে দিয়েছে যে এই বাড়তি চার্জের বোঝা গ্রাহকদের উপর চাপিয়ে দেওয়া হবে না।
Ministry of Finance says, “UPI Payments to Remain Free for Person to Person transactions; MDR Applicable Only on Large-Value Merchant Transactions
No charges on person-to-person (P2P) transaction, irrespective of transaction value
Nominal MDR of 0.4% to be levied on P2M… pic.twitter.com/0ecfJVcX7Q
— ANI (@ANI) September 15, 2026
তবে NCPI এটাও জানিয়েছে যে রেলওয়ে, টেলিকম পরিষেবা, বিমা বা জ্বালানির মতো ব্যবসায়ীক ক্ষেত্রগুলোতে ২ হাজার টাকার বেশি UPI পেমেন্টের উপর ৫ টাকার নির্দিষ্ট চার্জ ধার্য করা হবে।
আরও পড়ুন: উপার্জন করতে শুরু করলে সবার আগে কী কাজ করার কথা বলেন বিশেষজ্ঞরা? বিনিয়োগ কিন্তু আসে সবার শেষে
ন্যাশনাল পেমেন্টসকর্পোরেশন এই কথাও জানিয়েছে যে গ্রাহকরা এতদিন যেভাবে বিনামূল্যে UPI ব্যবহার করে এসেছেন, আগামীতেও তারা সেই একই ভাবে ব্যবহার করতে পারবেন। যদিও দুই ব্যক্তির মধ্যে লেনদেন করলে এবং কোনও ব্যবসায়ীকে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেন করলে ৎআ কিন্তু MDR-এর বাইরেই থাকবে।
তবে কোনও ব্যবসায়ীকে যদি ২ হাজার টাকার বেশি পেমেন্ট করা হয়, তাহলে তা থেকে নূন্যতম ৮ টাকা মাশুল দিতে হবে। NCPI এটাও জানিয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ডিজিটাল ওয়ালেটের মতো অন্যান্য পেমেন্ট মোডের তুলনায় এই চার্জ অনেকটা কম হবে।