ধরুন আপনার কাছে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়না রয়েছে। যদি বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ₹১৪,৫০০ হয়, তাহলে সেই সোনার মোট মূল্য দাঁড়ায় ₹১,৪৫,০০০। তবে পুরনো সোনা বিক্রির সময় বিশুদ্ধতা পরীক্ষা, ওজনের সামান্য পার্থক্য, গলানোর চার্জ বা অন্যান্য কাটতির কারণে আপনি হাতে পেতে পারেন প্রায় ₹১,৩০,৫০০ থেকে ₹১,৪২,০০০-এর মধ্যে। সঠিক অঙ্ক নির্ভর করবে জুয়েলার্সের মূল্যায়ন ও সোনার প্রকৃত বিশুদ্ধতার উপর।
