গাজিয়াবাদ: বিধ্বংসা আগুনের গ্রাসে বহুতল আবাসন। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বহুতল আবাসনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ড। একটি ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়ে পড়েছে অন্য ফ্লোরেও। আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। (Ghaziabad Flat Fire)
রাজধানী দিল্লির উপকণ্ঠে, গাজিয়াবাদের ইন্দিরাপুরমের গৌড় গ্রিন অ্যাভিনিউ হাউজিং সোসাইটির ঘটনা। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা শিউড়ে ওঠার মতো। আগুনের লেলিহান শিখা চোখে পড়েছে দূর থেকেও। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। (Uttar Pradesh News)
#WATCH | Uttar Pradesh: A massive fire has broken out at Gaur Green Avenue in Abhay Khand, Indirapuram, Ghaziabad. More details awaited. pic.twitter.com/9t5OsoInfL
— ANI (@ANI) April 29, 2026
দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে থেকেও সেই আগুন চোখে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জোরে হাওয়া দিচ্ছিল। তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিতরে কেউ আটকে নেই বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ কমিশনার এবং জেলাশাসককে ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন। উদ্ধারকার্যে গতি আনতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। কোনও রকম দায়িত্বজ্ঞানহীনতা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন যোগী।
VIDEO | Ghaziabad: Massive fire breaks out in Green Avenue Society flat, Indirapuram. Fire tenders rush to the spot.#Fire
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/1Iueiz0kuR
— Press Trust of India (@PTI_News) April 29, 2026
একটি ফ্ল্যাটের মধ্যে থেকেই আগুন ছড়ায় এদিন। আবাসনের এক বাসিন্দা রোহিত বলেন, “১০-১২টি ফ্ল্যাট আগুনের গ্রাসে চলে গিয়েছে। হতে পারে বিদ্যুৎ সংযোগ থেকে বিপদ ঘটেছে। ঠিক কী ঘটেছে, পুরো ঘটনা জানি না।”
শর্ট সার্কিট থেকে আগুন ছড়ায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই আসল কারণ বোঝা যাবে বলে মনে করছেন দমকল আধিকারিকরা। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।
স্থানীয়দের দাবি, প্রথমে সাত অথবা আটতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র। মাত্র কয়েক মিনিটের মধ্যে ন’তলার ফ্ল্য়াটগুলিকে ছুঁয়ে ফেলে আগুনের লেলিহান শিখা। সতর্কতামূলক ভাবে গোটা আবাসনের বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। লিফটও চলছে না এই মুহূর্তে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবাসনের উপরের তলায় অনেকে আটকে পড়েছিলেন। জানলা এবং ব্যালকনি দিয়ে হাত নেড়ে সাহায্য় চাইছিলেন তাঁরা। আবাসনের অন্য বাসিন্দারাই তাঁদের বের করে আনতে ছুটে যান। ঠিক কত ক্ষয়ক্ষতি হল, এখনই বলতে পারছেন না কেউ।