ট্যুর অপারেটরদের বক্তব্য, পাহাড়ে আসার আগে অন্তত এক থেকে দুই সপ্তাহ আগে হোটেল বুকিং করে রাখা এখন প্রায় বাধ্যতামূলক। তাঁদের মতে, দার্জিলিংয়ে সাধারণ বাজেটের হোটেলে প্রতিরাত ১,৫০০ থেকে ৩,৫০০ টাকার মধ্যে থাকার ব্যবস্থা পাওয়া যায়। মাঝারি মানের হোটেলের জন্য ৩,৫০০ থেকে ৬,০০০ টাকা এবং ভাল ভিউ বা প্রিমিয়াম হোটেলের ক্ষেত্রে তার চেয়েও বেশি খরচ হতে পারে। অনলাইনে বুকিংয়ের পাশাপাশি বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি বা ট্যুর অপারেটরের সাহায্য নিলে শেষ মুহূর্তের ঝামেলা অনেকটাই এড়ানো সম্ভব।
