Last Updated:
Muhammad Yunus Faces Protest: নিউইয়র্ক বিমানবন্দরে মুহাম্মদ ইউনূসকে ঘিরে বিক্ষোভ, ‘দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন’ বলে স্লোগান।
নিউইয়র্ক: বাংলাদেশের প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ঘিরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন একদল বাংলাদেশি প্রবাসী। সোমবার, ১২ অক্টোবর দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে বিমানবন্দরে পৌঁছন ইউনূস। ডেইলি সান-এর প্রতিবেদন অনুযায়ী, টার্মিনাল ৮-এ তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে হুইলচেয়ারে করে বেরিয়ে যাওয়ার সময় ইউনূসকে লক্ষ্য করে নানা অভিযোগ তুলছেন বিক্ষোভকারীরা। তাঁদের মধ্যে কয়েকজন তাঁকে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ করেন। এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, ”আপনি আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন!” কেউ কেউ বাংলাদেশের নাগরিক ও পুলিশকর্মীদের মৃত্যুর জন্যও তাঁকে দায়ী করেন এবং ‘ফিরে যান’ বলে স্লোগান দেন।
পরে নিরাপত্তারক্ষীরা ইউনূসকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতির মধ্যে ইউনূস ও তাঁর সঙ্গে থাকা লামিয়া মোরশেদ কিছুক্ষণের জন্য বিমানবন্দরের ভিতরে ফিরে যান। তবে বিক্ষোভকারীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বাংলাদেশে প্রায় দু’লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং হাজার হাজার পুলিশকর্মীর মৃত্যুর জন্য ইউনূস দায়ী– এমন অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা।
Muhammad Yunus has been spotted at JFK airport, New york.
“You, terrorist why did you come here. You have destroyed the democracy in my country!” https://t.co/SjUMUc7WIg
— subash kumar (@Krishan10_) October 13, 2026
২০২৫ সালের মার্চে চিন সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে ইউনূসের মন্তব্যের পর ভারত-বাংলাদেশ সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে অন্তর্বর্তী সরকারের প্রধানের পদ ছাড়েন ইউনূস। বিদায়ী ভাষণে তিনি গণতন্ত্র, বাক্স্বাধীনতা এবং মৌলিক অধিকার বজায় রাখার আহ্বান জানান।
