এক বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জমা করা যায়। তাহলে ১৫ বছরে মোট জমা টাকার পরিমাণ দাঁড়ায় ২২,৫০,০০০ টাকা। সুদ এবং আসল মিলিয়ে রিটার্ন দাঁড়াবে ৪০,৬৮,২০৯ টাকা। ১৫+৫+৫ ফর্মুলায় এই টাকা ৫ বছর মেয়াদে আরও ২ বার বিনিয়োগ করতে হবে। তাহলে ২০ বছর পর মোট বিনিয়োগ থাকবে ৪০,৬৮,২০৯ টাকা। আর ৭.১ শতাংশ হারে সুদ মিলবে ১৬,৬৪,৩৭৭ টাকা। সুদ এবং আসল মিলিয়ে রিটার্ন দাঁড়াবে ৫৭,৩২,৫৮৬ টাকা।
