Last Updated:
Lightning Death: বাড়ির উঠোনেই এক যুবকের মর্মান্তিক পরিণতি। আকাশ থেকে নেমে এল মৃত্যুবান। লুটিয়ে পড়ল বাড়ির উঠোনেই ওই যুবক। গোটা ঘটনা এলাকায় শোকের ছায়া।
হলদিয়া, সৈকত শী: বাড়ির উঠোনেই এক যুবকের মর্মান্তিক পরিণতি। আকাশ থেকে নেমে এল মৃত্যুবান। লুটিয়ে পড়ল বাড়ির উঠোনেই ওই যুবক। গোটা ঘটনা আমি এলাকায় শোকের ছায়া। দুপুর গড়িয়ে তখন বিকেল হয়নি। আকাশ ক্রমশ কালো মেঘে ঢাকা পড়ল। তারপরই শুরু হল মুহুর্মুহু বর্জ্রপাত! আর এই বজ্রপাতেই মারা গেলেন হলদিয়ার এক যুবক। বাড়ির সামনে রাস্তায় ওই যুবকের করুণ পরিণতিতে, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হলদিয়ার সুতাহাটা ব্লকের অন্তর্গত ডিহি শিবরামনগর গ্রামে এক যুবক মারা যান বজ্রপাতে। ওই যুবকের নাম অক্ষয় মাইতি, বয়স হয়েছিল ৩৩ বছর। এদিন বৃষ্টির আগে যখন বজ্রপাত শুরু হয়, সেই সময় ওই যুবক বাড়ির সামনে ঢালাই রাস্তায় পায়চারি করছিল। আচমকা বজ্রাঘাতে আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সঙ্গে স্থানীয়রা মিলে উদ্ধার করে ওই যুবককে নিকটবর্তী হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, বজ্রপাতের হাত থেকে কী ভাবে রক্ষা পাওয়া যায়, তা নিয়ে সচেতনতা মূলক প্রচার কর্মসূচি প্রশাসনের তরফ থেকে জারি রয়েছে। বজ্রপাতের সময় কী করণীয় এবং কী করবেন না, তা নিয়ে লাগাতার প্রচার চলছে। তারপরেও সাধারণ মানুষের ভুলে বজ্রপাতে মারা যাচ্ছে মানুষ। এদিন হলদিয়ার অক্ষয় মাইতির ঘটনা, আরও একবার প্রমাণ করল বজ্রপাত নিয়ে সচেতনতার অভাব রয়েছে এখনও সাধারণ মানুষের মধ্যে। বজ্রপাত নিয়ে প্রচারমূলক কর্মসূচিতে বলা হয় বজ্রপাতের সময় বাড়ির মধ্যেই থাকতে। এক্ষেত্রে বজ্রপাতের সময় বাড়ির সামনের রাস্তায় পায়চারি করছিলেন এই যুবক। আর তাতেই নেমে আসে বিপদের কালো ছায়া।
Purba Medinipur,West Bengal
Jun 10, 2026 11:53 PM IST
