শ্যুটিংয়ের সুবাদে দেশের ও বাংলার বহু নামী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয়েছে পিকলু দার। অমিতাভ বচ্চন, নওয়াজুদ্দিন সিদ্দিকী, দেব, মিঠুন চক্রবর্তী, জিৎ, সোহম, আবির চট্টোপাধ্যায়, হিরণ, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এমন অসংখ্য তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। শুধু ছবি তোলাই নয়, অনেকের সঙ্গে একই দৃশ্যেও অভিনয় করেছেন। তবুও তাঁর কাছে এসব এখনও স্বপ্নের মতোই মনে হয়।
