*সূত্রের খবর, কলকাতার রুবি জেনারেল হাসপাতাল, ডিসান, মণিপাল গ্রুপের অধিনস্ত ঢাকুরিয়া, মুকুন্দপুর, সল্টলেকের হাসপাতালগুলি এই প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত হয়েছে। তালিকায় রয়েছে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ (পার্ক সার্কাস), মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, যোধপুর পার্কের অরবিন্দ সেবা কেন্দ্র, কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতাল, পিয়ারলেস হাসপাতাল, মেডিকা মাল্টিসুপার স্পেশ্যালিটি হাসপাতালের মতো নামী হাসপাতালগুলি।
