উদাহরণ হিসেবে, LIC-এর ক্যালকুলেটর অনুযায়ী যদি ৪০ বছর বয়সী কোনও ব্যক্তি এই পরিকল্পনায় এককালীন প্রায় ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি বছরে প্রায় ২.৬২ লক্ষ টাকা পেনশন পেতে পারেন। অর্থাৎ প্রতি মাসে ২১,৮০০ টাকারও বেশি নিয়মিত আয় হতে পারে। যারা অবসরের পর নিশ্চিত ও গ্যারান্টিযুক্ত আয় চান, তাদের জন্য LIC-এর সরল পেনশন যোজনা একটি কার্যকর বিকল্প হতে পারে।
