Last Updated:
Heroine: সত্যজিৎ রায়ের সঙ্গে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের সম্পর্ক গুঞ্জন ছিলই৷ সত্যজিতের ৩টি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাধবী৷ কিন্তু পরিচালকের চোখে তিনি নন, অন্য নায়িকা ছিলেন সেরা সুন্দরী!
কলকাতা: ভারতীয় তথা বিশ্বের চলচ্চিত্রে সেরার সেরা পরিচালকদের তালিকায় থাকবেন সত্যজিৎ রায়৷ তিনি বাংলার গর্ব৷ তাঁর পরিচালনার মাধ্যমে বাঙালি তথা ভারতীয় সিনেমা পৌঁছে গেছে বিশ্বদরবারে৷ তাঁর কাজের জন্য অস্কার পেয়েছেন তিনি৷ ভারতীয় ও বাংলা সিনেমার ইতিহাসে মাধবী মুখোপাধ্যায় এবং সত্যজিৎ রায়-এর জুটি এক সোনালী অধ্যায়। সত্যজিৎ রায়ের পরিচালনায় মাধবী অভিনীত চরিত্রগুলো আজও ভারতীয় সিনেমার অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচিত হয়। সত্যজিৎ রায়ের সঙ্গে মাধবী মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়েও নানা কথা হয়ে থাকে৷ অভিনেত্রী মাধবীকে তাঁর মতো সুন্দর করে স্ক্রিনে তুলে ধরেননি আর কোনও পরিচালক৷ তবে সত্যজিতের চোখে সব থেকে সুন্দরী নায়িকা মাধবী মুখোপাধ্যায় ছিলেন না৷ অন্য নায়িকাকে তিনি মনে করতেন সেরা সুন্দরী! এই খবর নিজেই তুলে ধরবেন জনপ্রিয় অভিনেত্রী৷
সত্যজিৎ রায়ের পরিচালনায় মাধবী তিনটি কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়৷ মহানগর (১৯৬৩), যেখানে ‘আরতি’ নামের এক মধ্যবিত্ত গৃহবধূর চরিত্রে অভিনয় করেন, যিনি প্রথমবার কাজের সন্ধানে বেরিয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠেন৷ দ্বিতীয়, রবীন্দ্রনাথের নষ্টনীড় থেকে তৈরি চারুলতা (১৯৬৪): যেখানে এক নিঃসঙ্গ গৃহবধূর মানসিক টানাপোড়েন ও সাহিত্যবোধ তাঁর অভিনয়ে অনন্য রূপ পেয়েছিল৷ তৃতীয় ছবিটি ছিল কাপুরুষ (১৯৬৫)৷ এই ছবিতে তিনি ‘করুণা’ নামক এক আত্মমর্যাদাবোধসম্পন্ন নারীর চরিত্রে অভিনয় করেন। মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণ’ (১৯৬০) ছবিতে অভিনয়ের পর সত্যজিৎ রায় নায়িকা মাধবীকে আবিষ্কার করেন। সত্যজিতের ছবিতে কাজের মাধ্যমেই মাধবী মুখোপাধ্যায় ভারতীয় সিনেমায় নিজের এক জায়গা তৈরি করেন৷
তবে তাঁদের মধ্যে এক সম্পর্তের গুঞ্জন ছিল৷ এ নিয়ে বহু কথা হয়েছে৷ সত্যজিতের স্ত্রী বিজয়া রায় তাঁর ‘আমাদের কথা’ গ্রন্থে লেখেন যে, ‘‘এই গুঞ্জন তাঁকে কষ্ট দিয়েছিল’’।তবে এই গুঞ্জন থামিয়ে দেওয়ার জন্য নিজেই উদ্যোগী হন। বিজয়ার আপত্তিতেই সত্যজিৎ রায়ের ছবি থেকে বাদ পড়েছিলেন মাধবী। এমনও শোনা যায়৷
এবার আসা যাক সেই নায়িকার কথায় যিনি ছিলেন সত্যজিত রায়ের চোখে সেরা সুন্দরী অভিনেত্রী৷ সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি, নিজের একটি ছবির ঘোষণার জন্য৷
পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের তৈরি ‘হীরক রানির দেশে’-এ এই অভিনেত্রী থাকবেন হীরক রানির ভূমিকায়। ২১ জুন থেকে শুরু হবে এই ছবির শুটিং। হিন্দিতে এই ছবির নাম ‘ওয়েটিং ফর ইউ’। বাংলা ও হিন্দি ভাষায় তৈরি হবে ছবিটি। এই ছবিতে রানির ভূমিকায় দেখা যাবে জয়া প্রদাকে। জয়া নিজেই জানান যে তিনি বহু আগে এসেছিলেন রায় বাড়িতে, দেখা করেছিলেন সত্যজিতের সঙ্গে৷ পুরনো কথা বলতে গিয়েই তিনি জানান যে সত্যজিৎ রায়ের তাঁকে জানিয়েছিলেন যে তাঁর চোখে জয়া ছিলেন ভারতীয় সিনেমায় সব থেকে সুন্দরী নায়িকা৷
Kolkata,West Bengal
