Last Updated:
Abhishek Banerjee: সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব করেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ রবিবার কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷
কলকাতা: রবিবার বেলা ১১:৩৯ মিনিট৷ কালীঘাট রোডের বাড়ি থেকে বের হয় অভিষেকের গাড়ি৷ এগোয় ভবানীভবনের উদ্দেশে৷ তারপরে টানা ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদর পরে৷ ভবানী ভবন থেকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরল, তখন ঘড়িতে রাত ৯টা৷ বের হওয়ার সময় যদিও সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি অভিষেক৷ ভবানী ভবন থেকেই সোজা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের অফিসে নেতাদের ডাকা বৈঠকে যোগ দিতে৷ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এবং রবিবার দু’দিন মিলিয়ে সাড়ে ১৩ ঘণ্টা সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক৷
গত বৃহস্পতিবার সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেও তাঁর উত্তরে সন্তুষ্ট হননি সিআইডি আধিকারিকেরা৷ সেই কারণে রবিবার সই কাণ্ডে তাঁকে ফের তলব করা হয়েছিল৷ এদিন রিসেপশন এরিয়া থেকে সই করে হেঁটে ঢোকেন অভিষেক৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ তদন্তকারী দলের পাঁচজন আধিকারিক জিজ্ঞাসাবাদ করে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন : এবার গঙ্গার নীচে তৈরি হচ্ছে রাস্তা…সাড়ে ৮ কিলোমিটার জোড়া টিউব টানেল, জানুন পরিকল্পনাটা ঠিক কী?
এছাড়া, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ ভবানী ভবন থেকে বেরিয়ে জানান, তাঁকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷
সিআইডি সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের বয়ানে বিশেষ ফারাক পাওয়া যায়নি। তাঁদের দুজনের বয়ানই খতিয়ে দেখা হচ্ছে৷ তবে সিআইডি সূত্রের দাবি, এদিনও বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সব প্রশ্নের উত্তরে সন্তুষ্ট নয় সিআইডি৷ তাই ফের তলবের সম্ভবনা থেকেই যাচ্ছে। তবে আজ বেরোনোর সময় কোনও নোটিস দেওয়া হয়নি তাঁকে৷
আগামিকাল, সোমবার ইডি দফতরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ডাকা হয়েছে অভিষেককে৷
সই জাল তদন্তে বৃহস্পতিবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে অভিষেকের। সেদিনই প্রথম ভবানীভবনে সিআইডির মুখোমুখি হন সাংসদ। এবার এই সই জাল মামলা-সহ আরও দুই তদন্তের স্বার্থে কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার তলব তৃণমূলের ‘সেনাপতিকে’। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। আমি ভবানীভবনে যাই। আমি ১৪ তারিখ আবার যাব। আগেও আমাকে দিল্লিতে ডেকেছে, সিজিওতে ডেকেছে, আমি গিয়েছি, তদন্তে সাহায্য করেছি। আমি আগামী দিনেও যাব।”
Jun 14, 2026 11:50 PM IST
