পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রী। আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ উঠেছিল ধৃতের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না জাহাঙ্গির খানের স্ত্রী-র। আগেই জাহাঙ্গিরের স্ত্রী-র নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে জোড়া মামলা রুজু করেছিল পুলিশ। এবার গ্রেফতার হলেন তিনি।
গাড়ি করে পালানোর সময় বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে গ্রেফতার, দাবি পুলিশের। জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় তাণ্ডবের চেষ্টার অভিযোগ। ‘বেআইনি জমায়েতের আগের রাতে জাহাঙ্গিরের স্ত্রী-র গোপন বৈঠক’, ফলতার মল্লিকপুরে জাহাঙ্গিরের স্ত্রী-র গোপন বৈঠক, দাবি পুলিশের। তারপর থেকেই খোঁজ মিলছিল না জাহাঙ্গির খানের স্ত্রী-র।
জাহাঙ্গির খান আগেই গ্রেফতার হয়েছেন। কয়েকদিন আগে তাঁকে হাজত থেকে ছাড়ানোর জন্য হামলা হয়েছিল থানায়। অভিযোগ ওঠে জাহাঙ্গিরের স্ত্রী’র নেতৃত্বেই এই হামলা চালানোর হয়। আগে থেকেই লোক জমায়েত করেছিলেন জাহাঙ্গিরের স্ত্রী এবং বেশ ভাল সংখ্যক থানার সামনে গিয়ে তাণ্ডব চালায়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, এমনই অভিযোগ উঠেছিল। যদিও কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে কার্যত ছত্রভঙ্গ হয়ে পড়ে হামলাকারীরা। পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে অন্য পাড়ে উঠে পালায় অনেকেই। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ দায়ের হয় জাহাঙ্গিরের স্ত্রী’র বিরুদ্ধেও। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ফলতার জাহাঙ্গির খানের স্ত্রী। অবশেষে শনিবার ২০ জুন সকালে তাঁকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ।
অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খানের স্ত্রী। আজ সকালে বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে তাঁকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এই নিয়ে ফলতা থানায় হামলার ঘটনায় ধৃত বেড়ে হল ২৭ জন। গত মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুলিশ, RAF-এর সামনেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ফলতায়। অভিযোগ, এখানকার একদা ত্রাস বলে পরিচিত জাহাঙ্গির খানকে ছাড়াতে, তাঁর স্ত্রীর নেতৃত্বে হামলা হয় থানায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে প্রথমে রাস্তা অবরোধ ও রাতে ফলতার মল্লিকপুরে জাহাঙ্গিরের স্ত্রীর নেতৃত্বে একটি গোপন বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে হামলার ছক কষা হয়। তবে পূর্ব পরিকল্পনামাফিক হামলার সমস্ত পরিকল্পনা মঙ্গলবার ভেস্তে দেয় কেন্দ্রীয় বাহিনী। জমায়েত ছত্রভঙ্গ করে দেয় তাঁরা। পালানোর পথ না পেয়ে শেষমেশ পুকুরে ঝাঁপ দিতে হয় জাহাঙ্গির-বাহিনীকে। এর পরবর্তীকালে জাহাঙ্গিরের স্ত্রীর নামে অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। সেদিন থেকেই কোনও হদিশ পাওয়া যায়নি জাহাঙ্গিরের স্ত্রীর। আজ সকালে তাঁকে পাকড়াও করে পুলিশ। আজই তাঁকে আদালতে পেশ করা হবে।
Jahangir Khan: আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গির খানের স্ত্রী